কাশ্মীরে করোনার আবহে রুদ্ধশ্বাস এনকাউন্টার, শহিদ একাধিক জওয়ান

জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্ডওয়ারার চাঞ্জমুল্লাহ এলাকায় এক রুদ্ধশ্বাস এনকাউন্টার শুরু হয়। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে শুরু হয় লড়াই। প্রবল গুলি বর্ষণে সেনা-জঙ্গি লড়াই চলতে থাকে। শেষে ২ জঙ্গিকে নিকেশ করেছে সেনা।

কাশ্মীরে করোনার আবহে রুদ্ধশ্বাস এনকাউন্টার, নিকেশ ২ জঙ্গি

জানা গিয়েছে, এনকাউন্টারের পরও সেনা ওখনও পর্যন্ত জঙ্গিদের দেহ পায়নি। ২ সেনা অফিসার ও ৪ জন নিরাপত্তা কর্মী কাশ্মীরের কটি বাড়িতে আটকে পড়েছন। ঠিক যে বাড়িতে জঙ্গিরা লুকিয়ে ছিল। সেই বাড়ি থেকে তাঁদের বের করতে গিয়েই বেগ পেতে হয়েছে ভারতীয় সেনার যোদ্ধাদের। জানা যায়, সেখানে কয়েকজন নাগরিককে পণবন্দি করে রাখা হয়েছিল। তাঁদের উদ্ধারে সেনা পৌঁছে যায়। এরপর ভারতীয় সেনার ২ জওয়ান ও পুলিশকর্মী শহিদ হন জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে। যাঁদের মধ্যে একজন কমান্ডিং অফিসার ও একজন সেনা মেজর ছিলেন। প্রবল উত্তেজনা চাঞ্চল্য গোটা এলাকায়।

এর আগে,সোপিয়ানে যৌথবাহিনী ও জঙ্গিদের সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়। আর সেই মৃতদেহের অধিকার নিয়ে স্থানীয়রা পুলিশের ওপর চড়াও হয়। এরপরই পুলিশের গুলি চলে। যে ঘটনা ৩৭০ ধারা কাশ্মীর থেকে তুলে নেওয়ার পর এই প্রথম । কাশ্মীরের সোপিয়ানে এনকাউন্টারের জায়গা থেকে জঙ্গির দেহ যখন বের করছিল পুলিশ , তখনই স্থানীয়রা চড়াও হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে , পুলিশের ওপর তাঁরা হামলা করে। সেই সময় পুলিশ পাল্টা গুলি চালায়। যার জেরে এক মহিলা আক্রান্ত হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+