বড় ছেলে আলাগিরিকে ডিএমকে থেকে সাসপেন্ড করলেন করুণানিধি

কিছুদিন আগে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে আলাগিরির পাঁচ সমর্থককে বহিষ্কার করেছিলেন করুণানিধি। গত বৃহস্পতিবার হংকং থেকে ছুটি কাটিয়ে ফিরে এ ব্যাপারে ক্ষোভ উগরে দেন আলাগিরি। এর পরই আঁচ পাওয়া গিয়েছিল, আলাগিরির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তা-ই হল।
শুক্রবার সকালে করুণানিধি ছোটো ছেলে এম কে স্তালিনকে ডেকে পাঠান। ছিলেন টি আর বালু। তিনজনে আলোচনা করে সিদ্ধান্ত নেন, আলাগিরিকে দলের সব পদ থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হবে। তার পর দলের সাধারণ সম্পাদক কে অনবলগন বিবৃতি দিয়ে আলাগিরির সাসপেনশনের কথা ঘোষণা করেন।
প্রসঙ্গত, এর পিছনে অন্য খেলা দেখছেন আলাগিরির সমর্থকরা। করুণানিধির পর ডিএমকে-র হাল ধরবেন ছোটো ছেলে স্তালিন। এটা ভালোভাবে নেননি আলাগিরি। তাঁর বক্তব্য, বড় ছেলে হওয়ার সুবাদে দায়িত্ব নেবেন তিনি। এতেই জট পাকিয়েছে দীর্ঘদিন ধরে। এখন আলাগিরিকে সাসপেন্ড করিয়ে স্তালিন নিজের রাস্তা পরিষ্কার করলেন বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications