করুণানিধির মৃত্যু ঘিরে মধ্যরাতে সরগরম মাদ্রাজ হাইকোর্ট
পাঁচবারের মুখ্যমন্ত্রী করুণানিধিকে মারিনা বিচে সমাধিস্থ করতে সরকার অস্বীকার করছে। এর বিরোধিতায় মাদ্রাজ হাইকোর্টে ডিএমকে আবেদন করে।
তামিলনাড়ুর পাঁচবারের মুখ্যমন্ত্রী এম করুণানিধির মৃত্যুর অব্যবহিত পর ডিএমকে দলের তরফে পুত্র এমকে স্তালিন এআইএডিএমকে সরকারের কাছে আবেদন করে যাতে কলাইনরকে মেরিনা বিচেই সমাধিস্থ করার ব্যবস্থা করা হয়। তবে আইনি জটিলতার কারণ দেখিয়ে সেই আবেদনে সাড়া দেয়নি ই পলানিস্বামীর সরকার। বদলে চেন্নাইয়ের গান্ধী মন্ডপনের কাছে দুই একর জমি দেওয়ার প্রস্তাব আসে।

এই প্রস্তাবে ডিএমকে রাজি হয়নি। ডিএমকে-র প্রতিষ্ঠাতা আন্নাদুরাইয়ের সমাধি রয়েছে মেরিনা বিচে। সেখানে বিরোধী নেতা এমজি রামচন্দ্রণ ও জে জয়ললিতাকেও সমাধিস্থ করা হয়েছে। অথচ পাঁচবারের মুখ্যমন্ত্রী করুণানিধিকে সেখানে সমাধিস্থ করতে সরকার অস্বীকার করছে।
এর বিরোধিতায় মাদ্রাজ হাইকোর্টে ডিএমকে আবেদন করে। সেই মামলা রাতেই শুনতে রাজি হন মুখ্য বিচারপতি হুলুভাড়ি জি রমেশ। এই বিষয়ে ডিএমকে ও সরকার পক্ষের আইনজীবীর মধ্যে আদালতে বিতণ্ডাও হয়েছে।
চেন্নাই সহ সর্বত্র করুণানিধিকে যাতে মেরিনা বিচে সমাধিস্থ করার স্থান দেওয়া হয় তার দাবি উঠেছে। সদস্য সমর্থকেরা দাবি জানাতে জানাতে হিংসাত্মক হয়ে উঠলে পুলিশ কয়েকটি জায়গায় লাঠি চালাতে বাধ্য হয়েছে।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, অভিনেতা রজনীকান্তও করুণানিধিকে যাতে মেরিনা বিচে সমাধিস্থ করা হয় সেই দাবি সরকারের কাছে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications