চিদাম্বরম পুত্র কার্তির এই পরিমাণ সম্পত্তির হদিশ মিলল বিদেশে, চাঞ্চল্যকর তথ্য সিবিআই-এর

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরমের ছেলে কার্তি চিদাম্বরমের বিরুদ্ধে চলা দুর্নীতি মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো সিবিআইয়ের হাতে।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরমের ছেলে কার্তি চিদাম্বরমের বিরুদ্ধে চলা দুর্নীতি মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এল সিবিআইয়ের হাতে। তদন্তে জানা গিয়েছে , বিদেশে কার্তীর ২৫ টি সম্পত্তি(জমি)র হদিশ মিলেছে। কার্তীর বিরুদ্ধে চলা দুর্নীতি মামলায় এই তথ্য সুপ্রিম কোর্টকে জানিয়েছে সিবিআই।

চিদাম্বরম পুত্র কার্তীর এই পরিমাণ সম্পত্তির হদিশ মিলল বিদেশে, চাঞ্চল্যকর তথ্য সিবিআই-এর

এদিকে, কার্তির তরফের আইনজীবী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিবাল জানিয়েছেন, গোটা বিষয়টিই কার্তীর বাবা পি চাদাম্বরম তথা কংগ্রেসের ভাবমূর্তী নষ্ট করতে জেনে বুঝে করছে বিজেপি সরকার। আদালতে সিবাল প্রশ্ন তোলেন, বিদেশে কার্তীর ২৫ টি সম্পত্তির হদিশ মিলেছে বলছে সিবিআই, কিন্তু জিজ্ঞাসাবাদের সময়ে এ বিষয়ে কার্তীকে একটিও প্রশ্ন কেন করা হয়নি? এবিষয়ে যদি কোনও কিছুর হদিশও মেলে সিবিআইয়ের কাছে, তাহলে সেই সম্পত্তি সরকারকে বাজেয়াপ্ত করার বিষয়ে ডিক্লারেশন দিতেও রাজি কার্তি, বলে জানান সিবাল।

চিদাম্বরম পুত্র কার্তীর এই পরিমাণ সম্পত্তির হদিশ মিলল বিদেশে, চাঞ্চল্যকর তথ্য সিবিআই-এর


এদিকে, সিবিআইয়ের তরফের আইনজীবী জানিয়েছেন, বিদেশে কার্তির যে সমস্ত সম্পত্তি উদ্ধার হয়েছে তা একটি শেল কম্পানির নামে কেনা। উল্লেখ্য, INX মিডিয়ায় বিনিয়োগের বিষয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে কার্তি চিদাম্বরমের বিরুদ্ধে। ২০০৭ সালের এই ঘটনায় কিছুদিন আগেই তদন্ত শুরু করে সিবিআই। তদন্তের জন্য ১১ সেপ্টেম্বর পর্যন্ত কার্তীর বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+