কার্তি চিদাম্বরম বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে টাকা সরিয়ে ফেলেছেন, দাবি সিবিআইয়ের
কার্তি চিদাম্বরম তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের পুত্র বেশ কিছু বিদেশ ব্যাঙ্কের অ্যাকাউন্ট বন্ধ করে টাকা সরিয়ে ফেলেছেন।
আর্থিক মামলায় অভিযুক্ত কার্তি চিদাম্বরম তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের পুত্র বেশ কিছু বিদেশ ব্যাঙ্কের অ্যাকাউন্ট বন্ধ করে টাকা সরিয়ে ফেলেছেন। তদন্তে নেমে এমনটাই দাবি করছে সিবিআই। বলা হচ্ছে, শেষবার ব্রিটেন সফরের সময়ে কার্তি বেশ কিছু বিদেশ অ্যাকাউন্ট বন্ধের চেষ্টা করেন। পাশাপাশি অন্য বিদেশি ব্যাঙ্কে টাকাও সরিয়ে ফেলেন।

সিবিআই কার্তিকে বিদেশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। তবে তিনি জানিয়েছেন, তাঁর একটিইমাত্র বিদেশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। তবে পরে আর্থিক গোয়েন্দা বিভাগের তদন্তকারীরা তদন্তে নেমে দেখেন, বিদেশ সফে গিয়ে পাঁচ থেকে ছয়টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্তি বন্ধ করে টাকা অন্যত্র সরিয়ে ফেলেছেন।
এই বিষয়ে সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি এএম খানউইলকর ও ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চকে জানিয়েছেন অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা। বন্ধ খামে কার্তির বিদেশি ব্যাঙ্কের তথ্য সর্বোচ্চ আদালতের হাতে তুলে দেওয়া হয়েছে।
যদিও কার্তির আইনজীবী কপিল সিব্বল এই বন্ধ খাম আদালতের হাতে তুলে দেওয়ার বিরোধিতা করেছেন। এর সঙ্গে এই মামলার কোনও সম্পর্কে নেই। এবং সিবিআই ইচ্ছে করে কার্তি ও তাঁর পরিবারের সম্মানহানি করতে চাইছে বলে তিনি মন্তব্য করেছেন। তবে সলিসিটর জেনারেল তুষার মেহতার বক্তব্য, কপিল সিব্বল জানেন, কোনও প্রমাণ আদালতের হাতে আমরা তুলে দিচ্ছি। সেটা আটকাতেই নানা কথা বলা হচ্ছে।












Click it and Unblock the Notifications