গ্রেফতারির পরে ফার্স্ট ক্লাসে বিমানযাত্রার আবদার করেন কার্তি চিদাম্বরম
এদিন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কার্তির হেফাজত রয়েছে পুলিশের। ১৫ দিনের হেফাজতের আবেদন করা হয়েছিল সিবিআইয়ের তরফে। ম্যাজিস্ট্রেটকে ব্যাখ্যা করা হয় যে কার্তি তদন্তে সহযোগিতা করছেন না।
সিবিআই চেন্নাই থেকে বুধবার সকালে গ্রেফতার করে আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত কার্তি চিদাম্বরমকে দিল্লি নিয়ে আসে। আইএনএক্স মামলায় কার্তির বিরুদ্ধে ঘুষ নেওয়া, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় পুলিশ মামলা করেছে। বিশেষ আদালত কার্তিকে একদিনের সিবিআই হেফাজতে পাঠায়। ফের এদিন বৃহস্পতিবার কার্তিকে আদালতে হাজির করানো হবে।

এদিন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কার্তির হেফাজত রয়েছে পুলিশের। ১৫ দিনের হেফাজতের আবেদন করা হয়েছিল সিবিআইয়ের তরফে। ম্যাজিস্ট্রেটকে ব্যাখ্যা করা হয় যে কার্তি তদন্তে সহযোগিতা করছেন না। যদিও তা কার্তির আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে স্বীকার করেননি।
সিবিআই সূত্রে খবর, চেন্নাইয়ে গ্রেফতারির পরে কার্তিকে দিল্লিতে নিয়ে আসার কথা হয়। বিমানে প্রথম শ্রেণির টিকিট দাবি করেন কার্তি। তবে সিবিআই তাতে কর্ণপাত করেনি। ইকোনমি ক্লাসে কার্তিকে নিয়ে আসা হয়। যদিও বেশ কয়েকবার বলে-কয়ে কার্তি চেষ্টা করেন। এমনকী তিনি জেট এয়ারওয়েজের নিয়মিত যাত্রী বলে সেদিক থেকেও সুবিধা তোলার চেষ্টা করেন বলে অভিযোগ।
কার্তির পিতা পি চিদাম্বরমের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার কথা ছিল। তিনি সম্মেলন বাতিল করে দেশে ফিরে আসেন। দেশভাগের উপরে বক্তৃতা দেওয়ার কথা ছিল চিদাম্বরমের।
কার্তির গ্রেফতারির আগের দিন সুপ্রিম কোর্টে আবেদন করেন পি চিদাম্বরম। অভিযোগ করেন, তাঁর পরিবারকে অযথা হয়রানি করছে সিবিআই ও পুলিশ। তারপরের দিনই কার্তিকে গ্রেফতার করা হয়েছে।












Click it and Unblock the Notifications