শেষমেশ 'পদ্মাবত' দেখতে রাজি হল রাজপুত কার্নি সেনা, তবে গল্পে রয়েছে খানিক মোচড়

রাজপুত সম্প্রদায়ের যে সংগঠন 'পদ্মাবত' নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছিল,সেই কার্নি সেনা এবার এই ছবি দেখতে রাজি হয়েছে।

রাজপুত সম্প্রদায়ের যে সংগঠন 'পদ্মাবত' নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছিল,সেই কার্নি সেনা এবার এই ছবি দেখতে রাজি হয়েছে। তবে ঘটনার বড় মোচড় হল, এই সংঠনের প্রতিনিধিরা দেখবেন , রিলিজের আগে। অর্থাৎ ২৫ জানুয়ারির আগে ছবির বিশেষ স্ক্রিনিং দেখতে সম্মতি জানিয়েছে রাজপুত কার্নি সেনা।

শেষমেশ 'পদ্মাবত' দেখতে রাজি হল রাজপুত কার্নি সেনা, তবে গল্পে রয়েছে খানিক মোচড়

এর আগে, পরিচালক সঞ্জয়লীলা বনশালী কার্নিসেনার সদস্যদের এই বিশেষ স্ক্রিনিং এর জন্য আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণ গ্রহণ করা হয়ছে বলে জানিয়েছে কার্নি সেনা প্রধান লোকেন্দ্র সিং কালভি। তবে তিনি ছবি দেখবেন জানালেও, ছবি মুক্তি হতে কিছুতেই দেবে না বলে স্পষ্ট জানিয়েছেন এই রাজপুত নেতা। কালভি বলেন, 'বনশালী হয়ত ভেবেছেন যে আমরা এই আমন্ত্রণ গ্রহণ করব না । তবে, আমরা তা গ্রহণ করেছি।'

রাজপুত কার্নি সেনার দাবি, সেন্সর বোর্ড ৩ জন সদস্য়কে ছবি দেখতে বলেন, কিন্তু এই স্ক্রিনিং এ ৬ জন সদস্য যাতে ছবি দেখেন, ও তাঁদের বক্তব্য যেন শোনা হয়। রাজপুত কার্নি সেনার তরফে জানানো হচ্ছে , এই নিমন্ত্রণ আসলে 'নাটক' ছাড়া কিছু নয়। ফলে, সবমিলিয়ে এরকম এক পরিস্থিতিতে , ছবির মুক্তি ঘিরে বিতর্ক কোন দিকে মোড় নেয়, সেদিকে তাকিয়ে বলিউড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+