শ্রী রামচন্দ্রের পুত্র লবের বংশধর কর্নি সেন প্রধান! ফের খবরে লোকেন্দ্র কালভি

শ্রী রামচন্দ্রের পুত্র লবের বংশধর কর্নি সেন প্রধান!ফের খবরে লোকেন্দ্র কালভি

জয়পুরের রাজকুমারী তথা বিজেপি সাংসদ দিয়া কুমারী দাবি করেছিলেন যে তিনি শ্রী রামচন্দ্রের বংশধর। অযোধ্যার রাজা রামচন্দ্রের কনিষ্ঠ সন্তান কুশের বংশধর বলে নিজের পরিচয় দেন দিয়া কুমারী। এরপর কার্নি সেনার প্রধান লোকেন্দ্র কালভি দাবি করেছেন তিনি শ্রী রামচন্দ্রের পুত্র লবের বংশধর। ফলে ফের শুরু হয়ে গিয়েছে বিতর্ক।

 কার্নি সেনা প্রধানের দাবি

কার্নি সেনা প্রধানের দাবি

কার্নি সেনা প্রধানের দাবি,'আমি শ্রী রামচন্দ্রের বড় ছেলে লবের বংশধর। আমি সিসোদিয়া রাজপুত। আর সিসোদিয়ারা সবসনময় শ্রী রামচন্দ্রের পুত্র লবের বংশধর হিসাবে পরিচিত হন। ' কার্নি সেনা প্রধানের এমন দাবির পর ফের একবার গেরুয়া শিবিরে নয়া আলোচনা শুরু হয়েছে।

 দিয়া কুমারীর দাবি

দিয়া কুমারীর দাবি


এর আগে রাজস্থানের রাজকুমারী তথা বিজেপি সাংসদ দিয়া কুমারী দাবি করেছিলেন, তাঁর বাবা শ্রী রামচন্দ্রের ৩০৯ তম বংশধর। তিনি বলেন, 'আমার পরিবার শ্রীরামচন্দ্রের বংশধর। এর সপক্ষে আমার নথি ও তথ্যও রয়েছে।'

মেওয়ার রাজ বংশেরও একই দাবি!

মেওয়ার রাজ বংশেরও একই দাবি!


শুধুমাত্র কার্নি সেনা প্রধান বা রাজস্থানের রাজকুমারী দিয়া কুমারীর দাবিই নয়, শ্রী রামচন্দ্রের বংশধরদের নিয়ে একই রকমের দাবি রয়েছে রাজস্থানের মেওয়ারের রাজপরিবারেও। সেই পরিবারের তরফেও দাবি করা হয়েছে যে তাঁরা শ্রীরামচন্দ্রের বংশধর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+