মাথার দাম ১ কোটির বেশি, লরেন্সের জন্য পুরস্কার ঘোষণা করণী সেনার
উত্তর ভারতের ত্রাস। এখন বলিউডেও আতঙ্ক ছড়িয়ে রেখেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। নিজে যদিও জেলে রয়েছে। কিন্তু জেলের উঁচু প্রাচীন তার অপরাধের গতিতে আটকে রাখতে পারেনি। গোটা দেশে একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে সে এবং তার দলবল।
কয়েকদিন আগেই মুম্বইয়ে এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে হত্যা করিয়েছে লরেন্স। শ্যুটার পাঠিয়ে অফিসে ঢুকে এনসিপি নেতাকে গুলিতে ঝাঁঝরা করে হত্যা করে গ্যাংস্টারের দলবল। তার মধ্যে ২ শ্যুটারকে পুলিশ গ্রেফতার করতে পারলেও এক শ্যুটার পলাতক।

বলিউডে পর্যন্ত লরেন্সের আতঙ্ক থাবা বসিয়েছে। বলিউড অভিনেতা সলমন খানকে প্রকাশ্যে হত্যা করার হুমকি দিয়েছে গ্যাংস্টার লরেন্স। তার জন্য নাকি দক্ষ শ্যুটারও নিয়োগ করেছে সে। বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের পর সলমন খানের চোখে মুখে রীতিমতো আতঙ্কের ছাপ দেখা গিয়েছে। মুম্বই পুলিশের বাড়তি নিরাপত্তায় সলমন খান শ্যুটিং করছেন।
গোটা উত্তরভারত কাঁপছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের আতঙ্কে। জেলের মধ্যে থেকে কীভাবে গ্যাং পরিচালনা করছে সে তাই নিয়ে পুলিশের অন্দরেও প্রশ্ন উঠতে শুরু করেছে। এনআইএ জেরায় লরেন্স রীতিমতো নাম করে তার টার্গেট জানিয়ে দিয়েছে। মোট ৭০০ জন শ্যুটার রয়েছে লরেন্সের গ্যাংয়ে তাদের মধ্যে ৩০০ জন পাঞ্জাবের বলে জানা গিয়েছে। বিদেশে মোটা টাকার চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লরেন্সের গ্যাং যুবাদের প্রভাবিত করে দলে নিয়ে আসে। চার্জশিটে এনআইএ লরেন্সকে দাউদের সঙ্গে তুলনা করেছে।
কয়েক বছর আগে জনপ্রিয় পাঞ্জাবী সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালাকে প্রকাশ্যে গুলি করে খুন করেছে লরেন্সের দল সেজন্য দক্ষ শ্যুটার নিয়োগ করেছিল। এর পরে সলমন খানকে টার্গেট করেছে লরেন্সের দল। কৃষ্ণসার হরিণ শিকার করে বিষ্ণোই সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছেন তিনি এই অভিয়োগেই সলমন খানকে টার্গেট করেছ লরেন্সের দল।
এদিকে লরেন্সর মাথার দাম ঘোষণা করল করণী সেনা। তারা জানিয়েছে যে পুলিশ কর্মী লরেন্সকে হত্যা করতে পারবেন তাঁকে ১, ১১, ১১, ১১১ টাকা দেওয়া হবে। অর্থাৎ ১ কোটি টাকার বেশি পুরস্কার দেওয়া হবে। এমনই ঘোষণা করেছে করণী সেনা।
করণী সেনা প্রধান জানিয়েছেন যে পুলিশ কর্মী লরেন্স বিষ্ণোইকে হত্যা করতে পারবেন তাঁকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এমনকী যে এই কাজটি করতে পারবে তার অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে টাকা পড়ে যাবে। গুজরাতের সবরমতী জেলে বন্দি রয়েছে লরেন্স বিষ্ণোই। গোটা দেশে মাদক কারবারও চালায় সে।












Click it and Unblock the Notifications