Karnatala Exit poll 2023: কংগ্রেস-বিজেপির হাড্ডাহাড়ি লড়াই, পাল্লা ভারী কংগ্রেসরই বলছে পোলস্ট্র্যাটের সমীক্ষা

ভোট শেষ। জনতা রায় দিয়ে দিয়েছে। ভোট বাক্সবন্দি হতেই বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে এসেছে। পোলস্ট্র্যাটের এক্সিট পোল দাবি করেছে কর্নাটকে এবার কংগ্রেসের সঙ্গে বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবার আর বৃহত্তম রাজনৈতিক দলের জায়গায় থাকবে না বিজেপি। অনেকটাই এগিয়ে থাকবে কংগ্রেস।

পোল স্ট্র্যাটের বুথ ফেরত সমীক্ষা বলছে কর্নাটকে এবার ৯৯ থেকে ১০৯টি আসন পাবে কংগ্রেস। আর বিজেপির ঝুলিতে থাকবে ৮৮-৯৮টি আসন। ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় ম্যাজিক ফিগার ১১২। সেক্ষেত্রে কংগ্রেস যদি৯৯ থেকে ১০৯টি আসন পেয়ে যায় তাহলে সরকার যে তারাই গড়বে তাতে আর কোনও সন্দেহ থাকে না।

Karnataka exit poll

গতবার বিজেপি একক বৃহত্তম দল হলেও সরকার গড়তে পারেনি। কারণ সরকার গড়ার মতো আসন সংখ্যা তারা সংগ্রহ করে উঠতে পারেনি। ২০১৮ বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ১০৭টি আসন। সেদিক থেকে দেখলে বিজেপিরই সরকার গড়ার কথা ছিল। কিন্তু বিজেপি সেটা প্রথমে করতে পারেনি। কংগ্রেস এবং জেডিএস জোট গড়ে সরকার গড়েছিল।

Karnataka exit poll

২০১৮-র বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৭৮টি আসন। আর জেডিএস পেয়েছিল ৩৭টি আসন। এবার কংগ্রেস অনেকটাই ভাল অবস্থানে রয়েছে। সেকারণে প্রথম থেকেই ডিকে শিবকুমার থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দাবি করেছেন তাঁরা ১১৫ থেকে ১৫০টি আসন অনায়াসে পেয়ে যাবেন। অর্থাৎ কংগ্রেস একক সংখ্যা গরিষ্ঠতা নিয়েই সরকার গড়বে বলে দাবি করেছেন কংগ্রেস নেতারা।

বিজেপির আসন সংখ্যা যে গতবারের চেয়ে এবার কমবে তার ইঙ্গিত আগে থেকেই মিলেছিল। বুথ ফেরত সমীক্ষাও সেই দিকেই ইঙ্গিত করছে গতবারের ১০৯টি আসন আর বিজেপির ভাগ্যে থাকবে না এবার পোলস্ট্র্যাটের হিসেব বলছে ৮০ থেকে ৮৮টা আসন বিজেপির ঝুলিতে থাকবে এবার। ভোটের আগে একের পর এক বিজেপি নেতার দল বদল সেই দিকেই ইঙ্গিত করছিল। এবার বিজেপিকে সরকারে থাকতে হলে দ্বিতীয় কারোর সহযোগিতা প্রয়োজন হবে।

Karnataka exit poll

অন্যদিকে পোলস্ট্র্যাটের হিসেব জেডিএসের যে তথ্য দিচ্ছে তাতে কুমারস্বামীদের আসন সংখ্যা কমতে চলেছে। এবার প্রাথমিক পর্যায়ে একক ভাবে লড়াই করছে জেডিএস। বামেদের দু-একটা জায়গায় সমর্থন জানিয়েছে তারা। তবে সেটা বাইরে থেকে। পোলস্ট্র্যাটের হিসেব বলছে ২১-২৬টি আসনে সীমাবদ্ধ থাকবে জেডিএস। এর বেশি পাওয়ার কোনও সম্ভাবনা নেই।

এদিকে আবার কংগ্রেস এবার জেডিএসের উপরে ভীষণই রুষ্ট। ভোট পরবর্তী কোনও জোটেই জেডিএসের সঙ্গে হাঁটবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ডিকে শিবকুমার। গতবারের থেকে শিক্ষা নিয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। সেক্ষেত্রে জেডিএস যদি না থাকে তাহলে বাম বা ছোট ছোট দলগুলির সমর্থন নিয়ে সরকার গড়তে পারে কংগ্রেস। তারপরে আবার রয়েছে মুখ্যমন্ত্রী পদ। কংগ্রেসে এবার ডিকে শিবকুমারের সঙ্গে সিদ্দারামাইয়ার নামও শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে। যদিও কোনও নেতাই তাতে গুরুত্ব দিতে চাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+