হিজাব পরা নিয়ে কর্ণাটকে বিতর্ক তুঙ্গে! কলেজের বাইরের দু’দল ছাত্র বিক্ষোভ করছে, ভিডিও ভাইরাল
হিজাব পড়া নিয়ে কর্ণাটকে বিতর্ক তুঙ্গে! কলেজের বাইরের দু’দল ছাত্র বিক্ষোভ করছে, ভিডিও ভাইরাল
হিজাব নিয়ে কর্ণাটককে বিতর্ক যেন কমছেই না! হিজাবের ঘটনায় একদল ছাত্র নীল শাল পরে এসে বিক্ষোভ করছে। তাঁরা 'জয় ভীম' বলে স্লোগান তুলছে। শিক্ষার সাম্প্রদায়িকীকরণকে তাঁরা ধিক্কার জানাচ্ছে ও নিন্দা করছে।

বিক্ষোভ ছাত্রদের
একদল ছাত্র হিজাব পড়ার সমর্থক ও একদল বিরোধী। সমর্থক ছাত্ররা নীল শাল পড়ে 'জয় ভীম' আর বিরোধীরা লাল ও গেরুয়া শাল পড়ে 'জয় শ্রী রাম' বলে ঝড় তুলছে। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

মুখ্যমন্ত্রী কী জানালেন
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই জানান,ছাত্রদের যেন কেউ উস্কানি না দেয়। তাঁরা যেন সব সরকারি পদক্ষেপ মেনে চলেন। তিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন বলে জানান। তিনি বলেন পড়ুয়াদের অবশ্যই ইউনিফর্ম পড়তে হবে। রাজ্য সরকারের জারি করা আদেশ তাঁদের সকলকে মানতে হবে। তিনি আরও বলেন, পড়ুয়াদের শান্তি বিঘ্নিত করা কখনই উচিত নয়।

সরকার সিদ্ধান্ত নেবেন
মুখ্যমন্ত্রী আরও জানান, হিজাবের ঘটনাটি যেহেতু আদালত দেখছে, সেহেতু আমি এবিষয়ে কিছু বলতে চাই না। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার আদালত এই বিষয়ে রায় দেবেন। আদালতের রায় ঘোষণার পর রাজ্য সরকার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, হিজাব ঘটনাটির পিছনে কোনও অ্যাক্টিভ শক্তি কাজ করছে। কারণ আগেও কেরল ও মহারাষ্ট্রে হয়েছিল।

নাগেশ কী বললেন
এদিকে নাগেশ জানান, পড়ুয়াদের অবশ্যই ইউনিফর্ম পরে কলেজে আসতে হবে। শাল বা হিজাব পড়ুয়াদের কলেজে প্রবেশের অনুমতি মিলবে না। তিনি আরও বলেন, যাদের কলেজের গেটের বাইরে থাকার ইচ্ছা তাঁরা ইউনিফর্ম না পরলেও চলবে কিন্তু যারা কলেজের ভিতরে আসতে চান তাঁদের অবশ্যই ইউনিফর্ম পড়তে হবে।

শিক্ষামন্ত্রী কী জানালেন
শিক্ষামন্ত্রী জানান, উদুপি কলেজে হিজাব পরা, শাল পড়া পড়ুয়াদের অন্য ঘরে বসানোর কথা বলা হয়েছে।হাইকোর্টের আদেশের পরে সরকার ব্যবস্থা নেওয়া হবে।কুন্দাপুর সরকারি প্রাক বিশ্ববিদ্যালয় হিজাব পরা ও শাল পরা পড়ুয়াদের কলেজের আলাদা কক্ষে পাঠানো হয়।

কলেজ উন্নয়ন কমিটির মুখপাত্র কী বললেন
কলেজ উন্নয়ন কমিটির মুখপাত্র মোহন দাস শেনয় বলেছেন, যে সকল ছাত্র কলেজের বাইরে যে সকল পড়ুয়া বিক্ষোভ করছে তাঁদের কলেজে প্রবেশ করতে দেওয়া হোক, কিন্তু আলাদা ঘরে বসুক তাঁরা। সরকারি আদেশ অনুয়ায়ী তাঁদের এখনও ক্লাসে যেতে দেওয়া যাবে না।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications