হিজাব বিতর্কে ঐতিহাসিক রায় সামনে আসতেই পরীক্ষা বয়কট পড়ুয়াদের! বিস্তারিত চমকে দেওয়ার মতো

হিজাব বিতর্কে ঐতিহাসিক রায় দিয়েছে কর্নাটক হাইকোর্ট। মামলা খারিজ করে দিয়ে আদালত জানিয়েছে হিজাব পরা আবশ্যিক হতে পারে না। সেকারণে হিজাব নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে করা সব মামলা খারিজ করে দিয়েছে কর্নাটক হাইকোর্ট। আর এহেন ন

হিজাব বিতর্কে ঐতিহাসিক রায় দিয়েছে কর্নাটক হাইকোর্ট। মামলা খারিজ করে দিয়ে আদালত জানিয়েছে হিজাব পরা আবশ্যিক হতে পারে না। সেকারণে হিজাব নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে করা সব মামলা খারিজ করে দিয়েছে কর্নাটক হাইকোর্ট। আর এহেন নির্দেশ সামনে আসার পরেই ক্ষোভ তৈরি হয়েছে সংখ্যালঘু মানুষের মধ্যে।

বিস্তারিত চমকে দেওয়ার মতো

শুধু তাই নয়, এহেন নির্দেশে সামনে আসার পরেই পরীক্ষা বয়কটের পথে পড়ুয়ারা। সুরাপুরা তালুক কামদেবী সরকারি পিইউ কলেজের পড়ুয়ারা পরীক্ষা বয়কটের ডাক দিয়েছেন।

সুরাপুরা তালুক কামদেবী সরকারি পিইউ কলেজে প্রিপেরেটোরি পরীক্ষা ছিল। কিন্তু হিজাব নিয়ে হাইকোর্টের নির্দেশ সামনে আসার পরেই পরীক্ষাতে না বসার সিদ্ধান্ত নেয় পড়ুয়ারা। সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হওয়ার ছিল। কিন্তু তা সম্পূর্ণ ভাবে বয়কট করা হয়েছে।

সংশ্লিষ্ট ওই কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন, সমস্ত পড়ুয়াদের হাইকোর্টের নির্দেশকে মেনে চলা উচিৎ। কিন্তু পড়ুরা তা মানতে অস্বীকার করে এবং পরীক্ষার হল ছেড়ে সবাই বেড়িয়ে যায়। প্রিন্সিপাল জানিয়েছেন, প্রায় ৩৫ জন পড়ুয়া এহেন পরীক্ষা বয়কট করেছেন বলে জানা যাচ্ছে।

তবে ওই সমস্ত পড়ুয়ারা জানিয়েছেন, হিজাব ছাড়া তাঁরা ক্লাসে অংশ নেবেন কিনা তাঁরা তাঁদের অভিভাবকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন। এমনকি হাইকোর্টের নির্দেশ মানার বিষয়টিও নিয়েও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন পড়ুয়ারা। অন্যদিকে এক পড়ুয়া জানিয়েছেন, হিজাব পড়েই আমরা পরীক্ষা দেব। যদি তাঁদের হিজাব খুলে পরীক্ষা দিতে বলা হয় তাহলে তাঁরা পরীক্ষা দেবেন না বলেই জানিয়ে দিয়েছেন ওই পড়ুয়া।

উল্লেখ্য, এদিন কোর্টের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে হিজাব পরা ইসলাম ধর্মের একটি অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়। কলেজে হিজাব পরার অনুমতি চেয়ে মুসলিম ছাত্রীদের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। চলতি আইন অনুসারে আদালত স্কুলের ইউনিফর্মকে যুক্তিসঙ্গত বলে বিবেচনা করেছে।

শুধু তাই নয়, মঙ্গলবার কোর্টের এই রায় সামনে আসার পরপরই সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে সমর্থন ও সমালোচনা দুই শুরু হয়েছে৷ আদালতের রায় সামনে আসার পরেই কর্ণাটক হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী।

তাঁদের বার্তা, 'আদালতের রায়কে স্বাগত জানাই। আমি সবার কাছে আবেদন করছি যে রাষ্ট্র ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে হাইকোর্টের আদেশ মেনে শান্তি বজায় রাখতে হবে। শিক্ষার্থীদের মৌলিক কাজ হলো পড়াশুনা করা। তাই এই সব (হিজাব বিতর্ক) বাদ দিয়ে তাদের পড়াশোনা করা উচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+