হিজাব পরায় আলাদা কক্ষে আটকে রাখা হল মুসলিম ছাত্রীদের, কর্নাটক জুড়ে তুমুল উত্তেজনা

হিজাব পরায় আলাদা কক্ষে আটকে রাখা হল মুসলিম ছাত্রীদের, কর্নাটক জুড়ে তুমুল উত্তেজনা

কর্নাটকে তুঙ্গে হিজাব বিতর্ক। আজও কর্নাটক জুড়ে হিজাব নিয়ে তুঙ্গে উত্তেজনা। হিজাব পরে আসায় ছাত্রীদের বসতে দেওয়া হল আলাদা ঘরে। তাঁদের সেখানে পড়ানোও হচ্ছে না বলে অভিযোগ। কর্নাটরেপ উদিপিতে জুনিয়র পিউ কলেজে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। সকাল থেকেই কলেজের গেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন হিজাব পরা ছাত্রীরা। তারপরেই তাঁদের স্কুলের ভেতরে ঢুকিয়ে একটি আলাদা ঘরে বসতে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কিন্তু তাঁদের কোনও রকম ক্লাস নেওয়া হচছে না।

কর্নাটকে হিজাব উত্তেজনা

কর্নাটকে হিজাব উত্তেজনা

হিজাব পরে স্কুলে এবং কলেজে যাওয়া নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে কর্নাটকে। গত কয়েকদিন ধরেই এই নিয়ে চলছে অশান্তি। স্কুলের ইউনিফর্মের মধ্যে পড়ে না অভিযোগে কর্নাটকের উদিপির এক কলেজ ছাত্রীদের স্কুলে ঢুকতে দেয়নি। তার পর থেকেই উত্তেজনা চরমে উঠেছে। পুরোটাই বিজেপি সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদি হয়ে করছে বলে অভিযোগ করেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ে। এই ঘটনার কড়া সমালোচনা করেছেন কুমারস্বামীও। গৈরিক সন্ত্রাস চালাতে চাইছে কর্নাটকের বিজেপি সরকার এমনই অভিযোগ করেছেন তাঁরা।

হিজাব পরা নিয়ে কলেজে উত্তেজনা

হিজাব পরা নিয়ে কলেজে উত্তেজনা

আজ আবার হিজাব পরা নিয়ে উদিপির জুনিয়র পি ইউ কলেজে উত্তেজনা তৈরি হয়েছে। একদল হিজাব পরা ছাত্রী কলেজের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারপরেই উত্তেজনা তৈরি হয়। শেষে কলেজ ছাত্রীদের কলেজের ভেতরে ঢুকিয়ে একটি আলাদা ঘরে বসতে দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু সেই ক্লাসরুমে তাঁদের কোনও রকম পড়ানো হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। গেটের বাইরে উত্তেজনা এড়াতেই কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা। কলেজের অধ্যক্ষ জানিয়েছেন একমাত্র হিজাব খোলার পরেই ছাত্রীরা ক্লাস করতে পারবেন। কিন্তু ছাত্রীরা কিছুতেই হিজাব খুলতে রাজি নয় বলে জানিেয়ছেন।

একাধিক কলেজে অশান্তি

একাধিক কলেজে অশান্তি

কর্নাটকের উদিপি জেলায় শুধুমাত্র নয় একাধিক জায়গায় এই নিয়ে অশান্তি শুরু হয়ছে। কর্নাটকের আরের জায়গা কুন্ডাপুরে কলাভরা ভরদ্বাজ এম শেট্টি সরকারি কলেজে হিজাব পরে আসায় ছাত্রীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ উষা দেবী জানিয়েছিলেন, তিনি ছাত্রীদের হিজাব খুলে ক্লাসে যোগ দিতে বলেছিলেন। তাতে তারা আপত্তি করায় তাঁদের বাড়িতে পাঠিয়ে দওয়া হয়েছে।

তুমুল উত্তেজনা একাধিক কলেজে

তুমুল উত্তেজনা একাধিক কলেজে

হিজাব পরা নিয়ে কর্নাটকের একাধিক কলেজে উত্তেজনা তৈরি হয়েছে। এদিকে আবার হিজাব পরায় কলেজে প্রবেশের আপত্তি নিয়ে বিক্ষোভের ঘটনা ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই দুই ব্যক্তি বিক্ষোভের ভিড়ে মিশে ছিলেন। এবং তাঁদের কাছে ধারালো অস্ত্র ছিল বলে জানিয়েছে পুলিশ। ভিড়ের মধ্যে মিশে অশান্তি পাকানোর চেষ্টা করছিল তারা এমনই অভিযোগ পুলিশের। দুই ধৃতের হাতে ছুরি ছিল এবং তারা স্থানীয় বাসিন্দা নন বলে জানিয়েছে পুলিশ।

প্রতীকী ছবি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+