কর্ণাটকে নাটকের কি আজই শেষদিন? বোধহয় নয়। আপাতত বেশ কয়েকদিন এই নাটক অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। এখন প্রথম অধ্যায় শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী হিসাবে আস্থা ভোটে হেরে সরে যেতে হয়েছে এইচডি কুমারস্বামীকে। এবার পালা বিজেপির সরকার গঠনের। আস্থা ভোটে জয়ের পর দুদিন কেটে গেলেও ইয়েদুরাপ্পা এগোননি। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে সবুজ সঙ্কেত নেওয়ার চেষ্টা করেছেন। অবশেষে তা পেয়েই এদিন ঝাঁপিয়ে পড়েছেন। অবশেষে রাজ্যপাল বাজুভাই বালার কাছে গিয়ে তিনি সরকার গঠনের আর্জি জানিয়েছেন। এদিন শপথও নেবেন। একনজরে দেখে নেওয়া যাক, সারাদিনে কর্ণাটক রাজনীতিতে কী কী হতে চলেছে।
Jul 26, 2019, 8:02 pm IST
আগামী ২৯ জুলাই সোমবার কর্ণাটক বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন ইয়েদুরাপ্পা।
Jul 26, 2019, 6:38 pm IST
২৫তম মুখ্যমন্ত্রী হিসাবে এদিন ইয়েদুরাপ্পা শপথ নিলেন বলে জানা গিয়েছে।
Jul 26, 2019, 6:36 pm IST
কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ইয়েদুরাপ্পা।
Karnataka: BJP State President BS Yediyurappa takes oath as Chief Minister at Raj Bhavan in Bengaluru. pic.twitter.com/5tEFE8GnHN
শপথের আগে এদিন বেঙ্গালুরুর একটি মন্দিরে পুজোও দেন ইয়েদুরাপ্পা।
Karnataka: BJP State President BS Yediyurappa offers prayers at Kadu Malleshwara temple in Bengaluru. He will take oath as Chief Minister at 6 pm, today. pic.twitter.com/INvvZ1C9Yy
আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পাকে। তার আগে এদিন রাজ্যপাল বাজুভাই বালার সঙ্গে দেখা করে সরকার গঠনের আর্জি জানান তিনি।
Jul 26, 2019, 12:59 pm IST
এদিন সকাল ৬টা নাগাদ সমস্ত বিধায়কদের বিধানসভায় হাজির থাকতে অনুরোধ জানালেন বিএস ইয়েদুরাপ্পা।
Jul 26, 2019, 11:33 am IST
রাজ্যপাল বাজুভাই বালা এক সপ্তাহ সময় ইয়েদুরাপ্পাকে দিয়েছে যাতে তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেন।
Jul 26, 2019, 11:32 am IST
এদিন কে কে তাঁর সঙ্গে শপথ নিতে পারেন মন্ত্রী হিসাবে তা নিয়েও অমিত শাহের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইয়েদুরাপ্পা।
Jul 26, 2019, 11:30 am IST
আজ সন্ধ্যায় ৬টার সময় মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন বিএস ইয়েদুরাপ্পা। জানিয়ে দিলেন নিজের মুখেই।
এদিন কে কে তাঁর সঙ্গে শপথ নিতে পারেন মন্ত্রী হিসাবে তা নিয়েও অমিত শাহের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইয়েদুরাপ্পা।
11:33 AM, 26 Jul
রাজ্যপাল বাজুভাই বালা এক সপ্তাহ সময় ইয়েদুরাপ্পাকে দিয়েছে যাতে তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেন।
12:59 PM, 26 Jul
এদিন সকাল ৬টা নাগাদ সমস্ত বিধায়কদের বিধানসভায় হাজির থাকতে অনুরোধ জানালেন বিএস ইয়েদুরাপ্পা।
1:40 PM, 26 Jul