কর্ণাটকে সবচেয়ে ধনী কংগ্রেস বিধায়কের সম্পত্তির পরিমাণ কত জানেন!শুনলে তাক লাগবে
সামনেই কর্ণাটক বিধানসভা নির্বাচন। তার আগেই রাজনৈতিক দিক থেকে সরগরম কন্নড়ভূমি।
সামনেই কর্ণাটক বিধানসভা নির্বাচন। তার আগেই রাজনৈতিক দিক থেকে সরগরম কন্নড়ভূমি। পদ্মশিবির আর কংগ্রেসের লড়াইয়ের রাজনৈতিক বাদানুবাদের মধ্যেই উঠে আসছে প্রার্থীদের ঘিরেও নানান ধরনের খবর। আপাতত এক কংগ্রেস বিধায়ক তথা মন্ত্রীর সম্পত্তির পরিমাণ নিয়ে শুরু হয়েছে, ব্যাপক আলোচনা।

কর্ণাটকের মন্ত্রী তথা বিধায়ক ডি কে শিবকুমার এবছরে কনকপুরা বিধানসভা এলাকার কংগ্রেস প্রার্থী। প্রার্থী হিসাবে বৃহস্পতিবার তিনি নিজের মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন। মনোনয়ন জমা দেওয়ার সময় নির্বাচনী নিয়ম মেনে প্রার্থীদের সম্পত্তি ও আয়ের কথা জানান তিনি। আর তাতেই সামনে আসে তাঁর সম্পত্তির পরিমাণ। তনি জানিয়েছেন বর্তমানে তাঁর কাছে ৭০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭০, ৯৪,৮৪,৯৭৪ টাকা অর্থমূল্যে ঘোষিত হয়েছে। আর স্থাবন সম্পত্তি, প্রায় ৫৪৮৮৫২০৫৯২ টাকা ঘোষিত হয়েছে।
শিবকুমার জানিয়েছেন হিরে ও রূপোর গয়নার পরিমাণ তাঁর কাছে ১.৫ কোটি টাকা।তাঁর মেয়ে ঐশ্বর্যের সম্পত্তির পরিমাণ এর মধ্যে ১০০ কোটি টাকা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী ২০১৩ সালের বিধানসভা নির্বাচনের পর তেকে শিবকুমার তাঁর সম্পত্তিতে প্রায় ৫৮৯ কোটি টাকা বাডি়য়েছেন। উল্লেখ্য, এই শিবকুমারই সেই কংগ্রেস নেতা, যিনি তাঁর রিসর্টে জায়গা করে দেন গুজরাতের ৪৩ জন বিধায়ককে। গুজরাতের রাজ্যসভা নির্বাচনের আগে শিবকুমারই ওই বিধায়কদের এনে রেখেছিলেন, যাতে ওই নির্বাচনে কংগ্রেসের ভোটব্য়াঙ্কে কোনও প্রবাব না পড়ে।












Click it and Unblock the Notifications