'হিট অ্যান্ড রান', বিজেপি বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, কেন গ্রেফতার নয় নেতা, প্রশ্ন পরিবারের

বিধায়ক। তাই কি হিট অ্যান্ড রান কেসে গ্রেফতার করা হল না সিটি রবি-কে? এমন প্রশ্নই এখন উঠতে শুরু করেছে।

বিধায়ক। তাই কি হিট অ্যান্ড রান কেসে গ্রেফতার করা হল না সিটি রবি-কে? এমন প্রশ্নই এখন উঠতে শুরু করেছে। সোমবার রাতে কর্ণাটকের টুমকুর জেলার কুনিগাল শহরে একটি গাড়িকে ধাক্কা মারে বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক সিটি রবি-র গাড়ি। তিনি আবার চিকমাগালুরের বিধায়কও।

হিট অ্যান্ড রান, বিজেপি বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, কেন গ্রেফতার নয় নেতা, প্রশ্ন পরিবারের

জানা গিয়েছে উদিপি মন্দিরে পুজো দিয়ে একটি পরিবার বেঙ্গালুরু ফিরছিল। রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে বাইরে বেরিয়েছিলেন ২ জন। এই সময় সিটি রবির গাড়ি গিয়ে সোজা দাঁড়়িয়ে থাকা গাড়়িটি এবং তাঁর থেকে বাইরে বের হওা দু'জনকে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় সিটি রবি ও তাঁর গাড়ির চালকও জখম হন।

ঘটনাস্থলে অপর গাড়়ির দুই সওয়ারির মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ এসে সকলকে হাসপাতালে নিয়ে যায়। বিধায়ক রবির বুকে সামান্য আঘাত লেগেছে। গুরুতর গুরুতর হলেও রবির গাড়ি চালক এখন স্থিতিশীল। রবিকে পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেয়।

কর্ণাটক বিজেপি-র মিডিয়া আহ্বায়ক এস শান্তারামন জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত দুই মৃতের দেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ততক্ষণ ঘটনাস্থলেই ছিলেন রবি। এমনকী দুর্ঘটনায় জখম হওয়াদের হাসপাতালে পাঠিয়ে তিনি হাসপাতালে যান বলেও দাবি করেছেন শান্তারামন। পুলিশ অনুমতি দেওয়ায় তিনি বাড়ি ফিরে আসেন বলও দাবি কর্ণাটক বিজেপি-র। তবে, পুলিশ রবির গাড়ি আটক করেছে এবং তাঁর চালকের সুস্থ হওয়ার অপেক্ষা করছে। বিজেপি-র দাবি, রবি গাড়িতে বাঁদিকে বসেছিলেন। চালক-ই গাড়ি চালাচ্ছিল।

রবি-কে পুলিশ ছেড়ে দেওয়ায় খুশি নয় মৃতের পরিবার। তাঁদের অভিযোগ, দুর্ঘটনার জন্য রবি এবং তাঁর চালকই দায়ী। তাদের গ্রেফতার করা হল না কেন? এই প্রশ্নও তুলেছেন তাঁরা। বিজেপি মিডিয়া আহ্বায়ক শান্তারামনের দাবি, রবি গাড়ি চালাচ্ছিলেন না এবং কারোর পেট থেকেই অ্যালকোহল পাওয়া যায়নি। পুলিশ এই ঘটনায় ২৭৯, ৩৩৬, ৩০৪ এ ভারতীয় দণ্ডবিধির মামলা প্রয়োগ করেছে। চালক সুস্থ হলেই পুলিশ তাকে হেফাজতে নিতে পারে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+