ভূত ভৈরবী যজ্ঞ সম্পন্ন হল করোনা ভাইরাস আটকাতে! কোথায় ঘটল এমন
ভূত ভৈরবী যজ্ঞ সম্পন্ন হল করোনা ভাইরাস আটকাতে! কোথায় ঘটল এমন
করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ছুঁয়েছে ৭২২ । আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়তে শুরু করেছে। অন্যদিকে, আক্রান্ত যেমন বাড়ছে তেমনই বাড়ছে আতঙ্ক । চিনের উহান প্রদেশ থেকে শুরু করে এই ভাইরাসের গ্রাসে বিশ্বের বহু দেসের নাগরিকরা। ভারতেও এ পর্যন্ত ৩ জনের দেহে এমন ভাইরাস পাওয়া গিয়েছে। আর ভারতকে যাতে করোনা মুক্তি রাখা যায় এবার তার জন্য পালিত হল 'ভূত ভৈরবী' যজ্ঞ।

কর্ণাটকের টুমকুরে দূর্গাপরমেশ্বরা ও শনেশ্বরা মন্দিরে পালিত হয়েছে করোনা আটকাতে বিশেষ পুজো। শুক্রবার রাতেই এই বিশেষ পুজো আয়োজিত হয়। আর পুজারিরা জানিয়েছেন যে করোনা ভাইরাসের আক্রমণ থেকে এলাকাকে মুক্ত করতেই এমন উদ্যোগ। এদিকে, গত কয়েকদিন ধরে একাধিক করোনা ভাইরাস ঘিরে আতঙ্কের খবর ছড়াতে শুরু করছে। এই মর্মে কর্ণাটক কেরল সীমান্তে জারি করা হয়েছে সতর্কতা।
Karnataka: Puja and Bhoota Bhairavi Yagna were held at Durga Parameshwari Temple and Shaneshwara Temple in Tumakuru last night, seeking protection from #CoronaVirus. pic.twitter.com/96wuRCsNRb
— ANI (@ANI) February 8, 2020
এদিকে, চিনের প্রশাসনের তরফে জানানো হয়েছিল আক্রান্তের সংখ্যা প্রায় ৯০০০। শনিবার জানানো হয়েছিল আক্রান্তের সংখ্যা ১১,৭৯১ জন। সোমবার জানানো হয়েছিল আক্রান্তের সংখ্যা ১৭,২০০ জন। মঙ্গলবার জানানো হয়েছিল ২৪৩২৪ জন আক্রান্ত হয়েছেন নোবেল করোনা ভাইরাসে। আর বুধবার রাতে জানানো হয়েছিল ২৮,০১৮ জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। শুক্রবার রাতে জানানো হয়েছে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজারের বেশি। তবে ইতিমধ্যেই অনেকেই ইতিমধ্যেই ভাল হয়ে গিয়েছেন।












Click it and Unblock the Notifications