Karnataka poll: ক্রিশ্চান তরুণীর সঙ্গে কথা বলায় মুসলিম যুবককে বেধড়ক মার

কর্নাটকে ভোট এগিয়ে আসতেই শুরু হয়ে গিয়েছে মেরুকরণের রাজনীতি। ফের ধর্মের ভেদাভেদ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। ম্যাঙ্গালুরুর কাছে এক মুসলিম যুবককে বেধড়ক মারধরের অভিযোগ। এক ক্রিশ্চান তরুণির সঙ্গে কথা বলায় তাঁকে মারধর করা হয়।

এই ঘটনায় দক্ষিণ কানাড়া থানার পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। ম্যাঙ্গালুরুর কাছে বেলথাঙ্গাদি তালুকে মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। যে চার জনকে পুলিশ গ্রেফতার করেছে তার মধ্যে দীনেশ এবং নীতেশ নামে দুই যুবক টোটাটাড্ডি গ্রামের বাসিন্দা। অবনিশ নামে একজন সোমানথাকা গ্রামের বাসিন্দা আরেকজন সচিন মঙ্গাড়ে গ্রামের বাসিন্দা।

Karnataka poll: ক্রিশ্চান তরুণীর সঙ্গে কথা বলায় মুসলিম যুবককে বেধড়ক মার

মহম্মদ জাহির নামে ওই যুবক অভিযোগ করেছেন ক্যাটারিং কোম্পানির কাজ শেষ করে কেএসআরটিসির বাসে চড়ে ম্যাঙ্গালুরু গামী বাসে চড়েছিলেন চিকমাগালুর যাওয়ার জন্য। বাসে ওই ক্রিশ্চান তরুনির পাশে বসার জায়গা পেয়েছিলেন তিনি। সেই বাসেরই যাত্রী ছিলেন চার অভিযুক্ত। বেলথাঙডিতে ক্রিশ্চান তরুনী বাস থেকে নেমে যান।

তারপরেই জাহিরকে বাস থেকে টেনে নামায় নীতিশ এবং তার দলবল। তারপরে তরুণীর সঙ্গে কথা বলার কিছু ভিডিও দেখিয়ে তাঁকে মারধর করতে শুরু করে। জাহিরের বন্ধু সমীর আটকানোর চেষ্টা করলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। মারধর করতে করতে তারা বারবার হুমকি দিয়ে বলছিল এবার প্রাণে বাঁচিয়ে দিলাম পরের বার এরকম করলে প্রাণে মেরে দেব।

Karnataka poll: ক্রিশ্চান তরুণীর সঙ্গে কথা বলায় মুসলিম যুবককে বেধড়ক মার

চার অভিযুক্তের বিরুদ্ধে ৩২৩,৩৪১ এবং ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। সামনেই কর্নাটকের বিধানসভা ভোট। মুসলিম, ক্রিশ্চান হিন্দু তিন সম্প্রদায়ই প্রায় সমান সমান ভাগে বসবাস করে কর্নাটকে। কয়েকদিন আগেই কর্নাটক সরকারের হিজাবে নিষেধাজ্ঞা জারির ঘটনায় শোরগোল ফেলেছিল গোটা দেশে। কর্নাটকে তুমুল বিক্ষোভ হয়েছিল। বিজেপি শাসিক কর্নাটকে ভোটের আগে নতুন করে মেরুকরণের রাজনীতি শুরু হয়েছে বলে দাবি করেছেন রাজনীতিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+