কর্ণাটক-নাটক ঘনীভূত! মুম্বইতে আটক গুলাম নবি আজাদ,শিবকুমার
যে হোটেলে কর্ণাটকের বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়করা রয়েছেন , ঠিক সেই হোটেলের সামনে ধরনায় বসে পড়েন কর্ণাটকের দাপুটে কংগ্রেস নেতা ডি শিবকুমার।
যে হোটেলে কর্ণাটকের বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়করা রয়েছেন , ঠিক সেই হোটেলের সামনে ধরনায় বসে পড়েন কর্ণাটকের দাপুটে কংগ্রেস নেতা ডি শিবকুমার। শিবকুমার মুম্বই থেকে বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়কদের ফেরত নিয়ে যেতে পৌঁছ ন বলে খবর ছিল। সকালে তিনি হোটেলে ঢুকতে চাইলেও , তাঁকে পুলিশ আটকে দেয়। এরপর পুলিশের সঙ্গে একপ্রস্থ বচসার পর সেখান থেকে ডি শিবকুমারকে সরিয়ে দেয় পুলিশ।

Congress leaders including Ghulam Nabi Azad detained while protesting near Raj Bhawan in Bengaluru pic.twitter.com/zt3Na7tQH6
— ANI (@ANI) July 10, 2019
Karnataka Minister DK Shivakumar who after being denied entry, was sitting outside Renaissance - Mumbai Convention Centre Hotel, detained by Mumbai Police.Section 144 had been imposed in the area. pic.twitter.com/dpHAObKkID
— ANI (@ANI) July 10, 2019
এদিকে, কর্ণাটকের সংকট পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়করা। তাঁদের ইস্তফা পত্র নিয়ে কর্ণাটক বিধানসভার স্পিকারের অবস্থানের জেরেই এই সুপ্রিমকোর্ট যাত্রা। অন্যদিকে আজ সংসদেও কন্নড় বিধানসভা নিয়ে ব্যাপক হুলুস্থুলু হয়। বিষয়টি নিয়ে ক্ষোভে ফুঁসে ওঠেন রাহুল গান্ধী। কংগ্রেস সহ বিরোধীরা এদিন লোকসভা থেকে ওয়াক আউট করেন এই ইস্যুতে।












Click it and Unblock the Notifications