স্কুল কলেজ চত্ত্বরে বিক্ষোভ নিষিদ্ধ হল কর্নাটকে, ২ দিন বহাল থাকবে নির্দেশিকা জারি পুলিশের

স্কুল কলেজ চত্ত্বরে বিক্ষোভ নিষিদ্ধ হল কর্নাটকে, ২ দিন বহাল থাকবে নির্দেশিকা জারি পুলিশের

কর্নাটকে স্কুল-কলেজের সামনে বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করল পুলিশ। গত কয়েক দিন ধরেই হিজাব বিতর্কের জেরে উত্তাল হয়ে উঠেছিল কর্নাটকের বিভিন্ন কলেজ এবং জুনিয়র কলেজ চত্ত্বর। তার জেরে পঠন পাঠনে বিপুল অস্থিরতা তৈরি হয়েছিল। কলেজের ভিতরে ঢুকে বিক্ষোভ কারীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। পরিস্থিতি সামাল দিলে কলেজে লাঠিচার্জও করতে হয়েছে পুলিশকে। শিক্ষা প্রতিষ্ঠানের শান্তি ভঙ্গ যাতে বারবার না হয় সেকারণেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়েছে কর্নাটক পুলিশ।

বিক্ষোভরে নিষেধাজ্ঞা

বিক্ষোভরে নিষেধাজ্ঞা

গত এক সপ্তাহ ধরে কর্নাটকে চরম অস্থিরতা তৈরি হয়েছে। কলেজে চলছে বিক্ষোভ। হিজাব নিিষদ্ধ করার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রীরা। কলেজে কেন হিজাব পরে আসা যাবে না তা নিয়ে তুমুল অশান্তি তৈরি হয়েছে। বিক্ষোভের সঙ্গে জুড়েছে আবার জয় শ্রীরাম স্লোগান। হিজাব পরার প্রতিবাদে গেরুয়া চাদর গায়ে দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন আরেক দল ছাত্রছাত্রী। ইট বৃষ্টি থেকে শুরু গেরুয়া পতাকা লাগানো একাধিক অশান্তি শুরু হয়ে গিয়েছে কর্নাটকের বিভিন্ন প্রান্তে।

বিক্ষোভে নিষেধাজ্ঞা

বিক্ষোভে নিষেধাজ্ঞা

বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কর্নাটকের পুলিশের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে রাজ্যের কোনও স্কুল-কলেজের সামনে বিক্ষোভ দেখানো যাবে না। কোনও রকম জমায়েত, সমাবেশেও করা যাবে না শিক্ষা প্রতিষ্ঠানের সামনে। এতে শিক্ষা প্রতিষ্ঠানের শান্তি ভঙ্গ হয় বলে নির্দেশিকায় জানিয়েছে কর্নাটক পুলিশ। দুই সপ্তাহ ধরে এই নির্দেশিকা বহাল থাকবে বলে জানিয়েছে তারা। বেঙ্গালুরুতেও এই নির্দেশিকা কার্যকর করা হবে বলে কর্নাটক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহত্তর বেঞ্চে মামলা

বৃহত্তর বেঞ্চে মামলা

কর্নাটকে হিজাব বিতর্ক পৌঁছে গিয়েছে আদালতে। কর্নাটক হাইকোর্টে হিজাব পরার উপর নিষেধাজ্ঞা জারি করার প্রতিবাদে আবেদন করা হয়েছে। রাজ্য সরকার নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে। কিন্তু আবেদনকারীদের দাবি হিজাব সাংবিধানিক অধিকার সেটা কেউ কিভাবে বন্ধ করতে পারে বা কেড়ে নিতে পারে। দীর্ঘ শুনানির পর কর্নাটক হাইকোর্ট মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠিয়েছে। কাজেই আজ মামলার শুনানি হলেও কোনও সিদ্ধান্তে আসা যায়নি। বৃহত্তর বেঞ্চে মামলাটি ওঠার পর ফের শুনানি শুরু হবে।

সিদ্ধান্তে অনড় কর্নাটক সরকার

সিদ্ধান্তে অনড় কর্নাটক সরকার

হিজাব বিতর্কে রাজ্য রণক্ষেত্রের চেহারা নিলেও কর্নাটক সরকার কিন্তু সিদ্ধান্তে অনড়। কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই স্পষ্ট জানিয়ে গিয়েছেন কর্নাটক সরকার ইউনিফর্ম আইনে কোনও বদল আনবে না। কোনও রকম ধর্মীয় পোশাক শিক্ষা প্রতিষ্ঠানে পরে আসা যাবে না। সেটা হিজাবও হতে পারে আবার গেরুয়া চাদরও হতে পারে। পরিস্থিতি সামাল দিতে ৩ দিন রাজ্যের সব স্কুল কলেজে ছুটি ঘোষণা করেছে কর্নাটক সরকার।

প্রতীকী ছবি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+