কর্ণাটকে ভোটযুদ্ধে কাদের দিকে ঝুঁকে লিঙ্গায়েত সম্প্রদায়! কী বলছে এবিপি নিউজের সমীক্ষা

এবিপি নিউজের জনমত সমীক্ষা বলছে, কংগ্রেস যতই ভোটের আগে লিঙ্গায়েতদের জন্য নানা ঘোষণা করুক না কেন, ভোটে লিঙ্গায়েতদের সমর্থন যাবে বিজেপির দিকেই।

কর্ণাটক বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকী রয়েছে। তার আগে রাজ্য জুড়ে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। বড় রাজ্যগুলির মধ্যে সারা দেশে এই একটি রাজ্য রয়েছে যেখানে কংগ্রেসের সরকার রয়েছে। বাকী দেশের সমস্ত বড় রাজ্যের বৃহদংশ বিজেপি দখল করে নিয়েছে। এই অবস্থায় কংগ্রেসকে সাইনবোর্ড করতে এই রাজ্য জয় পেতে চাইছে বিজেপি। অন্যদিকে কংগ্রেস চাইছে কর্ণাটক ধরে রেখে ২০১৯ লোকসভা ভোটের আগে প্রয়োজনীয় আত্মবিশ্বাস জোগাড় করে নিতে।

কর্ণাটকে ভোটযুদ্ধে কাদের দিকে ঝুঁকে লিঙ্গায়েত সম্প্রদায়! কী বলছে এবিপি নিউজের সমীক্ষা

এই অবস্থায় ভোটে অন্যতম ফ্যাক্টর হতে চলেছে লিঙ্গায়েতদের ভোট। কিছুদিন আগেই কর্ণাটকের কংগ্রেস সরকার লিঙ্গায়েত সম্প্রদায়কে সংখ্যালঘু ধর্ম তকমা দেওয়ার সুপারিশ করে। তার জেরে কি লিঙ্গায়েতরা দলে দলে গিয়ে কংগ্রেসকে ভোট করবে। নাকি তাদের সমর্থন বেশি ঝুঁকে যাদের দিকে সেই বিজেপিকেই ভোট দেবেন সংখ্যাধিক্য লিঙ্গায়েত সম্প্রদায়ের মানুষ?

এবিপি নিউজের জনমত সমীক্ষা বলছে, কংগ্রেস যতই ভোটের আগে লিঙ্গায়েতদের জন্য নানা ঘোষণা করুক না কেন, ভোটে লিঙ্গায়েতদের সমর্থন যাবে বিজেপির দিকেই। জনমত সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ৬০ শতাংশ লিঙ্গায়েত ভোট। অন্যদিকে কংগ্রেসের ঘোষণা সত্ত্বেও সিদ্দারামাইয়ার দল পেতে পারে মাত্র ২৩ শতাংশ লিঙ্গায়েতদের ভোট।

কর্ণাটকে ভোটযুদ্ধে কাদের দিকে ঝুঁকে লিঙ্গায়েত সম্প্রদায়! কী বলছে এবিপি নিউজের সমীক্ষা

এর আগে কংগ্রেসের সিদ্দারামাইয়া সরকার যখন লিঙ্গায়েতদের সংখ্যালঘু তকমা দেওয়ার সুপারিশ করে তখনই বিজেপি কড়া আক্রমণ শানিয়েছিল। পাঁচ বছর আগে কেন্দ্রের কংগ্রেস তথা ইউপিএ সরকার এই প্রস্তাব খারিজ করে। নতুন করে এখন ভোটের মুখে সিদ্দারামাইয়া সরকার পুরনো প্রস্তাব নতুন করে দিয়ে বিভ্রান্তি ছড়াতে চাইছে বলে অভিযোগ করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

সেইসময়ে তিনি জানান, লিঙ্গায়েতদের নিয়ে বিভাজনের রাজনীতি করছে কংগ্রেস। ক্ষমতায় এলে বিএস ইয়েদুরাপ্পাই মুখ্যমন্ত্রী হবেন। সেই প্রচারে বিজেপি যে সফল হয়েছে তা এদিন এবিপি নিউজের সমীক্ষায় ফের প্রমাণ হয়ে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+