সন্ধ্যের মধ্যে কর্ণাটকে নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে বিজেপি, জল্পনার ঝড় শুরু

সন্ধ্যের মধ্যে কর্ণাটকে নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে বিজেপি, জল্পনার ঝড় শুরু

একদিকে জাতপাতের রাজনীতি অন্যদিকে কন্নড়ভূমে বিজেপির পতাকার দাপট বাড়ানো, এই দুই নিরিখের চ্যালেঞ্জ নিয়ে এবার কর্ণাটকে নয়া মুখ্যমন্ত্রীকে বেছে নিতে চলেছে বিজেপি। এই ঘটনার সঙ্গেই থাকছে ২০২৩ এ কর্ণাটক নির্বাচন ও ২০২৪ সালে লোকসভায় নির্বাচনের মতো ঘটনা। সেই জায়গা থেকে একনজরে দেখা যাক কর্ণাটকে বিজেপির মুখ্যমন্ত্রী ঘোষণা ঘিরে কী পরিস্থিতি।

বেঙ্গালুরুর বুকে হেভিওয়েটদের বৈঠক

বেঙ্গালুরুর বুকে হেভিওয়েটদের বৈঠক

কর্ণাটকে জি কিষেণ রেড্ডি ও ধর্মেন্দ্র প্রধানকে পর্যবেক্ষক করে পাঠিয়েছে বিজেপি। এদিনই তারা দুরুর ১২ টার মধ্যে বেঙ্গালুরুর বুকে পৌঁছে গেছেন বলে খবর। সেখানে দলীয় বিধায়কদের সঙ্গে কথা বলে বিষয়টি স্থির করতে পারেন পর্যবেক্ষকরা।

 সন্ধ্যে নাগাদ আসতে পারে বার্তা

সন্ধ্যে নাগাদ আসতে পারে বার্তা

শোনা যাচ্ছে, এদিন সন্ধ্যেবেলা বেঙ্গালুরুতে বিজেপির একটি বিশেষ বৈঠক রয়েছে। সেখানে ক্যাপিটোল হোটেলে বিজেপির বৈঠক হবে। সেখানে বিধায়কদের সঙ্গে বৈঠক করে বিজেপি পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম স্থির করবে বলে জানা গিয়েছে। ফলে সন্ধ্যে সাড়ে ৭ টা নাগাদ কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষিত হতে পারে বলে জানা গিয়েছে।

জল্পনায় উজ্বল দুই নাম

জল্পনায় উজ্বল দুই নাম

শোনা যাচ্ছে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদের দাবিদারের দৌড়ে দুই নেতা থাকতে পারেন। একদিকে সিটি রবি অন্যদিকে প্রহ্লাদ যোশীর নাম শোনা যাচ্ছে। এদিকে, ব্রাহ্মণ মুখ্যমন্ত্রী হিসাবে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর নাম এগিয়ে রয়েছে। অন্যদিকে সিটি রবির পোক্ত জমি দক্ষিণ কর্ণাটক। সেই জায়গা থেকে ভোটব্যাঙ্ক ইস্যুও বিজেপির কাথে বড় ফ্যাক্টর।

সকলের নজর বেঙ্গালুরুতে

সকলের নজর বেঙ্গালুরুতে

প্রসঙ্গত, বেঙ্গালুরুর বুকে এদিন সকলের নজর রয়েছে এই হাইপ্রোফাইল বৈঠক ঘিরে। মনে করা হচ্ছে এদিন সন্ধ্যের মধ্যে কর্ণাটক জেনে যাবে , আগামীতে রাজ্যের মুখ্য়মন্ত্রী পদে কে বসবেন?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+