প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্রকে ব্রাত্য রেখেই কর্ণাটকে গঠিত নয়া মন্ত্রিসভা, ইয়েদুরাপ্পা-সমীকরণ একনজরে

প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার ছেলে তথা কর্ণাটকে রাজ্য বিজেপির ভাইস প্রেসিডেন্ট বি ওয়াই বিজয়েন্দ্রকে ব্রাত্য রেখেই কর্ণাটকে নতুন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই নিজের মন্ত্রিসভা গঠন করলেন, প্রসঙ্গত, বি এস ইয়েদুরাপ্পারছোট ছেলেকে ঘিরে বহুদিন ধরেই কর্ণাটকের বিজেপির অন্দরে নানান ক্ষোভ ছিল যার পর মসনদ থেকে সরতে হয়েছে ইয়েদুরাপ্পাকে। এদিকে, ইয়েদুরাপ্পার গমনেও তাঁর ছেলে বিজয়েন্দ্রর ঠাঁই হল না বিজেপির নতুন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের মন্ত্রিসভায়।

২৯ জন মন্ত্রীর শপথ

২৯ জন মন্ত্রীর শপথ

কর্ণাটকে সবেমাত্র মুখ্যমন্ত্রী পদে এসেছেন বাসবরাজ বোম্মাই। এদিন বিকেলেই তিনি ঘোষণা করেছেন যে তাঁর নয়া মন্ত্রিসভায় কে কে থাকছেন। স্পষ্ট বার্তায় বাসবরাজ বোম্নাই জানিয়েছেন যে কর্ণাটকে এবার ২৯ জন মন্ত্রীকে নিয়ে গঠিত হতে চলেছে নয়া মন্ত্রিসভা। এদিকে, বহুদিন ধরেই কর্ণাটকে বিজেপির বহু বিধায়কের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার সন্তান বিওয়াই বিজয়েন্দ্রকে নিয়ে ক্ষোভ ছিল। বহু দিন ধরেই সেখানের বহু ইয়েদুরাপ্পা বিরোধী বিজেপি বিধায়ক বিজয়েন্দ্রর বিরুদ্ধে সরব হন।

 প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান ব্রাত্য ক্যাবিনেটে!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান ব্রাত্য ক্যাবিনেটে!

ইয়েদুরাপ্পার বিরুদ্ধে বহু বিজেপি বিধায়কের ক্ষোভ ছিল যে, তাঁর ছোট ছেলে বিজয়েবন্দ্র বিজেপির সাংগঠনিক পদে থেকে কর্ণাটকের মন্ত্রীদের কাজে নাক লগাচ্ছেন। এমন অভিযোগে অনেকেই কর্ণাটকে সরব হন। ক্ষোভ উগড়ে দেন ইয়েদুরাপ্পার বিরুদ্ধে । দাবি ওঠে মুখ্যমন্ত্রীর মসনদ থেকে ইয়েদুরাপ্পাকে সরাতে হবে। এরপরই বিজেপির হাইকমান্ড নড়েচড়ে বসে। দীর্ঘ আলোচনার পর বিএস ইয়েদুরাপ্পাকে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরানো হয়। এরপর তাঁর ছোট ছেলে বিজয়নেন্দ্রকেও মন্ত্রিসভার কোনও জায়গায় বসানো হয়নি।

ইয়েদুরাপ্পা-সমীকরণ

ইয়েদুরাপ্পা-সমীকরণ

এদিকে, বোম্মাই সরকারের নব নিযুক্ত মন্ত্রিসভা থেকে বি এস ইয়েদুরাপ্পার ছেলে বিজয়েন্দ্রকে স্থান না দেওয়ার ঘটনা থেকে কার্যত কর্ণাটক বিজেপিকে বড় বার্তা দিয়এছে বিজেপির দিল্লি শিবির। এদিন বাসবরাজ বোম্মাই জানান, দিল্লিতে বিজেপি হাইকমান্ডের সঙ্গে কথা বলেই ২৯ মন্ত্রীর মন্তিরসভা গঠন করা হয়েছে। যা থেকে এই বিষয়টি স্পষ্ট যে ইয়েদুরাপ্পার অঙ্কে বিজেপি বেশ কড়া মনোভাবে রয়েছে। অন্যদিকে, লিঙ্গায়েত বনাম ব্রাহ্মণ মুখ্যমন্ত্রীর বিতর্কেও জল ঢেলে বাসবরাজ বোম্মাইকে মসনদে বসিয়ে কার্যত ইয়েদুরাপ্পা সমীকরণে কন্নড় বিজেপি অবস্থান স্প্ষ্ট করে দিয়েছে।

পিতা-পুত্র দুজনেই মুখ্যমন্ত্রী

পিতা-পুত্র দুজনেই মুখ্যমন্ত্রী

এদিকে, এদিন কর্ণাটক মন্ত্রিসভা নিয়ে বাসবরাজ বোম্মাই জানিয়েছেন যে এবার কোনও উপমুখ্যমন্ত্রী পদ থাকছে না কর্ণাটকের নয়া মন্ত্রিসভায়। এদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার ছেলে বিজয়েন্দ্র মন্ত্রিসভায় জায়গা না পেলেও বাসবরাজকে নিয়ে রয়েছে বহু আলোচনা। বাসবরাজ বোম্মাই নিজে একজন মুখ্যমন্ত্রীর সন্তান, যিনি ফের একবার কন্নড় বিধানসভায় মন্ত্রিত্ব পেলেন। তাঁর বাবাএসআর বোম্মাই ১৯৯৬-৯৮ কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন। এরপর ছেলেন মুখ্যমন্ত্রিত্বের পদ নিয়ে বিরোধী শিবিরে কটাক্ষ প্রবল হারে বাড়তে থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+