'নির্দোষ প্রমাণ হয়েই মন্ত্রিসভায় ফিরব', ইস্তফা দিয়েই বিরোধীদের হুঁশিয়ারি ঈশ্বরাপ্পা'র
গত কয়েকদিন ধরেই তাঁকে নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনাকে সত্যি করেই পদত্যাগ করলেন কর্নাটকের গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা। আজ শুক্রবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) বাসবরাজ বোম্বাই-এর হাত
গত কয়েকদিন ধরেই তাঁকে নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনাকে সত্যি করেই পদত্যাগ করলেন কর্নাটকের গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা। আজ শুক্রবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) বাসবরাজ বোম্বাই-এর হাতে তাঁর পদত্যাগ পত্র তুলে দিয়েছেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত ঠিকাদার (Contractor) সন্তোষ পাতিলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁর নাম উঠেছিল। বিরোধী কংগ্রেসের (Congress) তরফে মন্ত্রীর গ্রেফতারের দাবি তোলা হয়েছিল। ক্রমশ চাপ বাড়ছিল মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা'র উপর। এই অবস্থায় তিনি খুব শিঘ্রই পদত্যাগ করতে পারেন বলে জোর জল্পনা তৈরি হয় রাজনৈতিকমহলে।
এমনকি আজ শুক্রবারই পদত্যাগ করবেন বলেও জল্পনা ছিল। আর সেই জল্পনা সত্যি করেই এদিন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ঈশ্বরাপ্পা।
"I have accepted Karnataka Minister KS Eshwarappa's resignation, will send it to the Governor," Karnataka CM Basavaraj Bommai said on Eshwarappa's resignation over the alleged suicide of contractor Santosh Patil who accused the minister of corruption pic.twitter.com/AA47gRfHcn
— ANI (@ANI) April 15, 2022
তবে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে ঈশ্বরাপ্পা বলেন, আইন আইনের পথে চলবে। তবে তিনি কোনও দোষ করেননি বলেই দাবি করেছেন। একই সঙ্গে প্রাক্তন মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, খুব শিঘ্রই ফের একবার মন্ত্রিসভাতে ফিরব। তবে মাথা থেকে সমস্ত কলঙ্ক দূর করেই বাসবরাজ বোম্বাই-এর মন্ত্রিসভায় ফিরবেন বলে দাবি কেএস ঈশ্বরাপ্পার। ফলে নিজেকে নির্দোষ প্রমাণ করাটাই বড় চ্যালেঞ্জ ওই মন্ত্রীর কাছে।
তবে এদিন কেএস ঈশ্বরাপ্পা আরও বলেন, যদি মন্ত্রী হিসাবেই তদন্ত হতো তাহলে লোকে ভাবত আমি আমার প্রভাব খাটাচ্ছি। আর সেই কারণেই মন্ত্রীপদ থেকে ইস্তফা বলেও জানিয়েছেন তিনি। তবে প্রাক্তন মন্ত্রীর দাবি, খুব শিঘ্রই তদন্তে আমি নির্দোষ প্রমাণিত হব। আর মন্ত্রিসভায় ফিরে আসব। বিরোধীরা মন্ত্রীর ইস্তফা দাবি করলেও প্রথম থেকেই তাঁর পাশে ছিল দল এবং মন্ত্রিসভা।
উল্লেখ্য, ঠিকাদার সন্তোষ পাতিল মন্ত্রী ঈশ্বরাপ্পার বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ তুলেছিলেন। এরপর মঙ্গলবার উদুপির হোটেলে তাঁর দেহ মেলে। নিজের চরম পদক্ষেপের কারণ হিসেবে তিনি মন্ত্রীকেই দায়ী করে যান বলে সংবাদমাধ্যমে প্রকাশিত সূত্রের দাবি।
প্রয়াত সন্তোষ পাতিল এর আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে এমন কী প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে অভিযোগ করেছিলেন, ঈশ্বরাপ্পা তাঁর কাছে ৪০ শতাংশ কমিশন দাবি করেছেন। শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই নয়, অমিত শাহ সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বের কাছে মৃত্যুর আগে এই বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন সন্তোষ পাতিল।
ফলে ঘটনার পরেই সে রাজ্যের শাসকদলের উপর ক্রমশ চাপ বাড়তে থাকে। বিশেষ করে লাগাতার এই বিষয়ে আন্দোলন চালিয়ে যায় কংগ্রেস। যদিও প্রথমদিকে নিজেকে এই ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে দাবি করেছিলেন কেএস ঈশ্বরাপ্পা। এমনকি মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার প্রশ্নই উঠে না বলে স্পষ্ট জানিয়েছিলেন। কিন্তু বিরোধীদের লাগাতার চাপে মাথা নত করে বাসবরাজ বোম্বাই সরকার।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications