৪০ শতাংশ কমিশনের 'চাপে' ঠিকাদারের আত্মহত্যা! পদত্যাগ করতে চলেছেন কর্নাটকের মন্ত্রী ঈশ্বরাপ্পা

পদত্যাগ (Resignation) করতে চলেছেন কর্নাটকের (karnataka) গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা (ks Eshwarappa)। শুক্রবার তিনি মুখ্যমন্ত্রী (Chief Minister) হাতে তাঁর পদত্যাগ পত্র তুলে দেবেন বলে জানিয়েছেন।

পদত্যাগ (Resignation) করতে চলেছেন কর্নাটকের (karnataka) গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা (ks Eshwarappa)। শুক্রবার তিনি মুখ্যমন্ত্রী (Chief Minister) হাতে তাঁর পদত্যাগ পত্র তুলে দেবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত ঠিকাদার (Contractor) সন্তোষ পাতিলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁর নাম উঠেছিল। বিরোধী কংগ্রেসের (Congress) তরফে মন্ত্রীর গ্রেফতারের দাবি তোলা হয়েছিল।

ইস্তফা নিয়ে মন্ত্রীর বিবৃতি

এদিন এক বিবৃতিতে কর্নাটকের মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা বলেছেন, শুক্রবার তিনি মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র তুলে দেবেন। সহযোগিতার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। প্রসঙ্গত ঠিকাদার সন্তোষ পাতিল মন্ত্রী ঈশ্বরাপ্পার বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ তুলেছিলেন। এরপর মঙ্গলবার উদুপির হোটেলে তাঁর দেহ মেলে। নিজের চরম পদক্ষেপের কারণ হিসেবে তিনি মন্ত্রীকেই দায়ী করে যান বলে সংবাদমাধ্যমে প্রকাশিত সূত্রের দাবি। প্রয়াত সন্তোষ পাতিল এর আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে এমন কী প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে অভিযোগ করেছিলেন, ঈশ্বরাপ্পা তাঁর কাছে ৪০ শতাংশ কমিশন দাবি করেছেন।

মঙ্গলবার অস্বীকার করেছিলেন

মঙ্গলবার অস্বীকার করেছিলেন

হিন্দু বাহিনীর জাতীয় সম্পাদক এবং পেশায় ঠিকাদার সন্তোষ পাতিলকে উদুপির এক হোটেল থেকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান এই ঘটনা আত্মহত্যা। তারপরেই কংগ্রেসের তরফে কর্নাটকের বিজেপি সরকারের ওপরে চাপ বাড়িয়ে কংগ্রেসের তরফে মন্ত্রীকে গ্রেফতারের দাবি তোলা হয়েছিল। বিরোধীদের দাবির জবাব ঈশ্বরাপ্পা মঙ্গলবার পদত্যাগ করতে অস্বীকার করেছিলেন।

কংগ্রেসের প্রতিবাদ আন্দোলন

রাজ্য কংগ্রেসের তরফ থেকে মন্ত্রী ঈশ্বরাপ্পার পদত্যাগের দাবি করে মুখ্যমন্ত্রী সিএম বোম্বাইয়ের বাসভবনের উদ্দেশে মিছিল করা হয়। যার জেরেই চাপ তৈরি হয় কর্নাটকের বিজেপি সরকারের ওপরে। পুলিশ অবশ্য এই মিছিলের রাস্তা রোধ করে। এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার এহং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে আটক করে। এরপর কংগ্রেসের তরফে বিধান সৌধের কাছে গিয়ে অবস্থান প্রতিবাদ শুরু করে। এদিন ওই ঠিকাদের শেষকৃত্যে অংশ নিয়েছিলেন কর্নাটকের কংগ্রেস বিধায়ক লক্ষ্মী হেব্বালকর এবং বিধান পরিষদের সদস্য চন্নারাজ হোলিহাট্টি। গ্রামবাসী ও পরিবারের সদস্যরা বিজেপির নেতাদের ঘটনাস্থলে আসার দাবি করেন।

মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

কংগ্রেসের প্রতিবাদ আন্দোলনের জেরে মুখ্যমন্ত্রী বলেছিলেন, পুলিশের কাছ থেকে প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই মন্ত্রী ঈশ্বরাপ্পার পদত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেছিলেন, বুধবার ময়নাতদন্ত করা হয়েছে। ঘটনার সত্য উদঘাটনে তদন্তে কোনও ত্রুটি রাখা হবে না বলে জানিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছিলেন, এই ঘটনা সম্পর্কে তিনি খোঁজখবর রাখছেন। মন্ত্রী ঈশ্বরাপ্পার পদত্যাগের ব্যাপারে হাইকমান্ডের কোনও ভূমিকা থাকবে না বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+