ভোটারদের মন জয়ে প্রার্থী নাগরাজের 'নাগিন ডান্স' ! ভাইরাল ভিডিও ঘিরে চরম হইচই

প্রথম দফা ভোট গ্রহণের সঙ্গে সঙ্গেই ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। দেশের ২০ টি রাজ্যের ৯১ টি আসনে চরম উত্তেজনা ও তৎপরতার সঙ্গে চলছে ভোটগ্রহণ।

প্রথম দফা ভোট গ্রহণের সঙ্গে সঙ্গেই ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। দেশের ২০ টি রাজ্যের ৯১ টি আসনে চরম উত্তেজনা ও তৎপরতার সঙ্গে চলছে ভোটগ্রহণ। এদিকে, আর ভোট পর্ব শুরু আগে থেকেই বিভিন্ন প্রার্থী তাঁদের প্রচারে একাধিক চমক নিয়ে এসে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন। এরাজ্যের প্রার্থীদের ভোট প্রচারের ময়দানে নাচতে দেখা গেলেও, কর্ণাটকের মন্ত্রী এমটিবি নাগরাজের নাগিন ডান্সের ভিডিও এখন আলোচনার কেন্দ্রে।

ভোটারদের মন জয়ে নাগিন ডান্স প্রার্থীর! ভাইরাল ভিডিও ঘিরে চরম হইচই

ভোটারদের মন জয়ে একাধিক চমক ভোটপ্রার্থীরা এতদিন দিয়ে এসেছেন। তবে সপ্তদশ লোকসভা নির্বাচনের আঙিনায় নাগিন ডান্স রীতিমত নজর কাড়ছে। কর্ণাটকের হাউসিং মন্ত্রী তথা কংগ্রেসের প্রার্থী এমটিবি নাগরাজ প্রথম দফা ভোটগ্রহণ পর্বের আগের দিন হোসিকোটের কাটিজেনাহাল্লি গ্রামে ভোট প্রচারে গিয়েছিলেন। সেখানেই তাঁকে দেখা গেল ভোটারদের সঙ্গে নাগিন ডান্সের মেজাজে!

এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই রীতিমত খবরের শিরোনাম কাড়তে শুরু করে দিয়েছে। অনেকেই তাঁর নাম 'নাগরাজ' এপ সঙ্গে 'নাগিন ডান্স' এর মিল খুঁজে কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ১৯৫৪ সালের ছবি 'নাগিন' এর একটি বিখ্যাত গানের সঙ্গে নাগরাজের এই নাগিন ডান্স নিয়ে রীতিমত আলোচনা শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত লেটেস্ট ছবি দেখতে হলে ক্লিক করুন]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+