অবাক কাণ্ড! ময়নাতদন্ত করার সময় বেঁচে উঠলেন দুর্ঘটনায় মৃত ব্যক্তি
কথায় আছে রাখে হরি মারে কে। এই ঘটনাটাও ঠিক সেরকমই। আবার এটাকে ম্যাজিক বললেও খুব আশ্চর্য হবেন না। এক মৃত ব্যক্তি ময়নাতদন্তের টেবিলে বেঁচে উঠলেন। আশ্চর্য এই ঘটনাটি ঘটেছে কর্নাটকে।
২৭ বছরের ওই ব্যক্তির বাইকে দুর্ঘটনা হয় এবং তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বেলাগাভির একটি হাসপাতালে। কিন্তু ২দিনের পর্যবেক্ষণের পর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর 'মস্তিষ্কের মৃত্যু’ হয়েছে বলে ঘোষণা করেন এবং পরিবারকে দেহ বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। শেষকৃত্যের আগে দেহটি ময়নাতন্তের জন্য সোমবার বাগালকোটের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর এখানেই গোটা দৃশ্যটি বদলে যায়।
ময়নাতদন্ত করার জন্য যে চিকিৎসককে নিয়োগ করা হয়েছিল তাঁর মনে হয়েছে দেহটিকে যখন স্পর্শ করা হয় তখন যেন তা একটু নড়ে ওঠে। এরপর চিকিৎসক ওই ব্যক্তির নাড়ি পরীক্ষা করেন পালস অক্সিমিটারের মাধ্যমে এবং তখনই ধরা পড়ে ওই ব্যক্তির হৃদস্পন্দন ও নাড়ি চলছে। এরপর ওই ব্যক্তিকে তৎক্ষণাত বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বলা হয়, ওই ব্যক্তির দেহের প্রয়োজনীয় যন্ত্রাদি স্বাভাবিক রয়েছে এবং তাঁর বাঁচার সম্ভাবনা রয়েছে। ওই ব্যক্তি মারা গিয়েছে এটা ভেবে পরিবার শেষকৃত্যের বন্দোবস্ত করা শুরু করে দিয়েছিল।
বাগালকোটে শহরে কাট–আউট ও ব্যানার দিয়ে ওই ব্যক্তির মৃত্যুর কথা ঘোষণার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তা ছড়িয়ে পড়ে। এছাড়াও শেষকৃত্যের জন্য হাসপাতালের বাইরে একশো জনের বেশি জমায়েতও হয়। বেলগাভির বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে পরিবারকে জানানো হয়েছে যে যদি ওই ব্যক্তির ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়া হয় তবে তিনি মারা যাবেন। তাই তাঁকে ভেন্টিলেটর সাপোর্ট সহ বাগালকোটে নিয়ে যাওয়া হয়েছে।













Click it and Unblock the Notifications