কুকুরের সঙ্গে স্ত্রীকে যৌন সংসর্গ করতে বাধ্য করে গ্রেফতার স্বামী
কুকুরের সঙ্গে নিজের স্ত্রীকে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। নিজের ২৫ বছর বয়সী স্ত্রীর উপরে এই অমানবিক নির্যাতন করার অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে।
বেঙ্গালুরু, ২৮ মার্চ : কুকুরের সঙ্গে নিজের স্ত্রীকে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। নিজের ২৫ বছর বয়সী স্ত্রীর উপরে এই অমানবিক নির্যাতন করার অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেলাগাভী জেলায়। স্ত্রী এই অত্যাচার সহ্য করতে না পেরে কাটাকোল পুলিশে অভিযোগ জানান। শুধু কুকুরের সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপনই নয়, অভিযুক্ত স্বামী হুমকি দেয়, তার কথা না শুনলে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে।

পুলিশ সূত্রে খবর, মানসিক বিকারগ্রস্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সে পেশায় ট্রাকের মালিক তথা চালক। অপ্রাকৃতিক অপরাধ সহ একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নিগৃহীতা মহিলা পুলিশকে জানিয়েছেন, গত চারমাস ধরে মোবাইলে অশ্লীল ভিডিও দেখাচ্ছিল স্বামী। ভিডিওতে দেখানো একইরকম আচরণ করতে জোর করছিল। এভাবেই পাগলামো চূড়ান্ত আকার নিলে কুকুরের সঙ্গে সহবাস করতে বলে স্বামী।
গত ২২ মার্চ বাড়িতে একটি কুকুর নিয়ে আসে স্বামী। হুমকি দেয়, কুকুরের সঙ্গ সহবাস করতে হবে। একমাত্র তাহলেই সে এই বাড়িতে থাকতে পারবে। কথা না শোনায় তিন ছেলেমেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলে।
এরপরই মহিলা গিয়ে পুলিশে অভিযোগ জানালে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ (ক), ৫০৪, ৫০৬ ও ৩৭৭ ধারা অনুযায়ী মামলা করা হয়েছে।












Click it and Unblock the Notifications