লিঙ্গায়েত গুরুর ঝুলন্ত দেহ উদ্ধার, ২ পাতার সুইসাইড নোটে নির্যাতনের গুরুতর অভিযোগ দায়ের
লিঙ্গায়েত গুরুর ঝুলন্ত দেহ উদ্ধার, ২ পাতার সুইসাইড নোটে নির্যাতনের গুরুতর অভিযোগ দায়ের
দীপাবলির রাতে কর্নাটকে উদ্ধার হল লিঙ্গায়েত গুরুর ঝুলন্ত দেহ। ঘরের মধ্যে উদ্ধার হয়েছে ২ পাতার একটি সুইসাইড নোট। তাতে গুরুতর অভিযোগ করা হয়েছে। সুইসাইড নোটে লিঙ্গায়েত গুরু লিখেছেন, তাঁকে ভয়ঙ্কর ভাবে নির্যাতন দেখা যাবে। কর্নাটকের রামারাঙ্গারা জেলার ঘটনা। আত্মহত্যা না খুন তা তদন্ত করে দেখছে পুলিশ।

বাসবলিঙ্গ স্বামী। ২৫ বছর ধরে মঠের প্রধান হিসেবে রয়েছেন তিনি। হঠাৎ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খুদুর থানায় ইতিমধ্যই অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। সুইসাইড নোটে একাধিক অভিযোগ করেছেন তিনি। সুইসাইড নোটে লিঙ্গায়েত স্বামী অভিযোগ করেছেন তাঁকে পদ থেকে সরানোর চক্রান্ত চলছিল। তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন তাঁকে কয়েকজন সরানোর চক্রান্ত করছে।
ভোর ৬টা নাগাদ তাঁর দেহ উদ্ধার হয়। তাংর অনুগামীদের অভিযোগ লিঙ্গায়েত ধর্মগুরুকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। মঠের এক শিক্ষক রমেশ বলেছেন, বিকেল ৫টার সময় শেষবার তাঁর সঙ্গে দেখা হয়েছিল মঠের ধর্মগুরুর। তারপরের দিন সকাল ৬টা ১০ মিনিট নাগাদ তিনি মঠের কর্মীদের কাছ থেকে ফোন পান কীভাবে যে গুরুদেব ঘরের দরজা খুলছেন না। তারপরেই পুলিশকে ফোন করে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে গুরুদেবের ঝুলন্ত দেহ উদ্ধার করে। লিঙ্গায়েত গুরু শেষবার কাকে ফোন করেছিলেন সেটা খতিয়ে দেখা হচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications