এবার দক্ষিণে মূর্তি তৈরির হিড়িক! বসতে চলেছে ১২৫ ফুটের 'মাতা কাবেরী' মূর্তি

শুধু বিজেপিই নয়, পিছিয়ে নেই অন্য দলগুলিই। রাজ্যবাসীকে গিমিক দিতে এবার এগিয়ে এল দক্ষিণের রাজ্য কর্ণাটকের কংগ্রেস-জেডিএস জোট সরকারও।

শুধু বিজেপিই নয়, পিছিয়ে নেই অন্য দলগুলিই। রাজ্যবাসীকে গিমিক দিতে এবার এগিয়ে এল দক্ষিণের রাজ্য কর্ণাটকের কংগ্রেস-জেডিএস জোট সরকারও। গুজরাতে যেমন সর্দার প্যাটেলের মূর্তি বসেছে, তেমনই এবার কর্ণাটকে মাইসোরের কাছে বসতে চলেছে মাতা কাবেরীর সুবিশাল মূর্তি। আর সেই পথেই এগিয়ে চলেছে এইচডি কুমারস্বামীর জোট সরকার।

জানা গিয়েছে, কাবেরী নদীর ওপরে তৈরি মাইসোরের অদূরে কৃষ্ণ রাজা সাগর বাঁধের ওপরে মাতা কাবেরীর মূর্তি বসানো হবে। মাণ্ডিয়া জেলার এই স্থানে মূর্তি বসানোর প্রস্তাব কর্ণাটক সরকারই দিয়েছে ও তাতে এগিয়ে চলেছে। একইসঙ্গে সেখানে সংগ্রহশালা হবে। দুটি কাঁচের টাওয়ার হবে ৩৬০ ফুটের। যা দিয়ে বাঁধের এলাকা দেখা যাবে।

এই এলাকায় পর্যটনের উন্নতি সাধনেই এই প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে বলে সরকার সূত্রে খবর। সবমিলিয়ে এই প্রকল্পের খরচ পড়বে ১২০০ কোটি টাকা। কর্ণাটকের জলসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী ডিকে শিবকুমার ও পর্যটন মন্ত্রী এসআর মহেশ এই প্রসঙ্গে আলোকপাত করেছেন। সরকারি স্তরে আলোচনাও নাকি হয়ে গিয়েছে।

ডিকে শিবকুমার বলেছেন, জলাধারের পাশে আর একটি লেক তৈরি হবে। সেখানে এই স্থাপত্য গড়ে উঠবে। সংগ্রহশালার একেবারে ওপরে মূর্তিতি রাখা হবে। সরকার জমি ছাড়া এখানে আর কোনও খরচই করছে না বলে কর্ণাটকের মন্ত্রী শিবকুমার স্পষ্ট জানিয়েছেন।

শিবকুমার বলেছেন, এটাকে শুধু মূর্তি বললে ভুল হবে। এটাকে সৌধ বলা যেতে পারে। সরকারের জমি রয়েছে। বিনিয়োগকারীদের এগিয়ে আসতে বলা হয়েছে। এতটুকুও সরকারি টাকা খরচ হবে না। রাজ্যের পর্যটনে বড় আকর্ষণ হয়ে উঠবে এই স্থান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+