পুলিশের খাতায় কত রাউডির নাম রয়েছে বেঙ্গালুরুতে রয়েছে? হিসাবে দিলেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশের খাতায় নাম রয়েছে ৭ হাজার ৫২৬ জন রাউডি অর্থাৎ দুষ্কৃতীর! কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা গ্যানেন্দ্র মন্ত্রিসভাতে এক জবাবে এমনটাই জানিয়েছে। কংগ্রেসের ইউভি ভেঙ্কটেস সম্প্রতি এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। আর এর জবাব দি
পুলিশের খাতায় নাম রয়েছে ৭ হাজার ৫২৬ জন রাউডি অর্থাৎ দুষ্কৃতীর! কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র মন্ত্রিসভাতে এক জবাবে এমনটাই জানিয়েছেন। কংগ্রেসের ইউভি ভেঙ্কটেশ সম্প্রতি এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। আর এর জবাব দিতে গিয়েই একেবারে বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেছেন সে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালের ফাইল থেকে পুলিশ ৩৩৪ জন দুষ্কৃতীর নাম সরিয়ে দিয়েছে। ২০২১ সালে ১৮৮ জনের নাম সরানো হয়েছে। এবং ২০২২ সালে আরও ২৬৬ জনের নাম পুলিশ ফাইল থেকে সরানো হয়েছে বলে তথ্যে উল্লেখ করা হয়েছে। বিশেষত কর্নাটকের উত্তর-পূর্বের পুলিশ ডিভিশন থেকে সবথেকে বেশি দুষ্কৃতীর নাম সরানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে জমা দেওয়া তথ্যে।
পুলিশের খাতায় ২৯৩ জন দুষ্কৃতী সম্পর্কে কোনও তথ্যই নেই বলেও মন্ত্রী জানিয়েছেন। যে সব থানাগুলিতে ওই সব দুষ্কৃতীদের মামলা রয়েছে তাঁর মধ্যে রয়েছে ইয়ালাহঙ্কা পুলিশ স্টেশন, কোডিগেহাল্লি, বিদ্যারন্যপুরা, সম্পিগেহাল্লি, কোথানুর, বাঘালুর, অম্রথাহাল্লি, দেবানাহাল্লি এবং চিক্কা পুলিশ স্টেশন রয়েছে।
অভিযুক্তদের কার্যক্রমের উপর নজর রাখার জন্যে পুলিশের হাতে যে নথি থাকে সেটিই হল রাউডি শিট। কর্নাটক পুলিশের নিয়ম অনুযায়ী এ-বি এবং সি এই তিন ক্যাটাগরিতে রাউডি সিটে রাখা হয়। প্রথমে এ ক্যাটাগরিতে থাকে কুখ্যাত দুষ্কৃতীরা। বি ক্যাটাগরিতে থাকে মাঝারি মানের দুষ্কৃতীরা। এনং সর্বশেষ সি ক্যাটাগরির তালিকাতে থাকে যারা প্রথমবার কোনও অপরাধ করেছে।
ওই কংগ্রেস নেতার দাবি করেছেন, সম্প্রতি এমন বেশ কয়েক দুষ্কৃতীকে দেখা গিয়েছে। প্রকাশ্যে বিজেপি নেতাদের সঙ্গেও তাঁদের দেখা যাচ্ছে বলেও দাবি করেছেন ওই কংগ্রেস নেতা। আর এরপরেই পুলিশের খাতায় নাম থাকা দুষ্কৃতীদের বিষয়ে বিস্তারিত তালিকা মন্ত্রীর তরফে দেওয়া হল।












Click it and Unblock the Notifications