সংবিধানই শ্রীমদ্ভগবত গীতা, যুক্তি দিয়েই চলব আবেগ দিয়ে নয়! বিতর্কে পর্যবেক্ষণ হাইকোর্টের

কর্ণাটকের কলেজে হিজাব পড়া নিয়ে সরগরম। সোমবারও কর্ণাটকের উড়ুপি কলেজের সামনে বিক্ষোভ অব্যাহত ছিল। কলেজের দু'দল পড়ুয়া কলেজের গেটের বাইরে বিক্ষোভ দেখিয়েছে। এই অবস্থায় আজ মঙ্গলবার কর্নাটক হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি

কর্ণাটকের কলেজে হিজাব পড়া নিয়ে সরগরম। সোমবারও কর্ণাটকের উড়ুপি কলেজের সামনে বিক্ষোভ অব্যাহত ছিল। কলেজের দু'দল পড়ুয়া কলেজের গেটের বাইরে বিক্ষোভ দেখিয়েছে। এই অবস্থায় আজ মঙ্গলবার কর্নাটক হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল।

যেখানে আদালত জানায়, আমরা কারন-যুক্তি এবং আইন বিবেচনা করেই এগিয়ে যাব। কারোর জেদ কিংবা ভগবানের বিষয়টি এখানে গ্রাহ্য হবে না। যা সংবিধান বলবে সেটাই আমরা মেন চলব।

বিতর্কে পর্যবেক্ষণ হাইকোর্টের

এদিন আদালতে হিসাব সংক্রান্ত পর্যবেক্ষণে এমনটাই মত বিচারপতির। শুধু তাই নয়, আদালতের মতে, তাঁদের কাছে সংবিধানই ভগবৎগীতা।

মামলার শুনানতে অ্যাডভোকেট জেনারেল কর্নাটক হাইকোর্টে জানান, ইউনিফর্ম চূড়ান্ত করার সিদ্ধান্ত কলেজের। যারা এই বিষয়ে প্রতিবাদ দেখাচ্ছে তাঁদের কলেজ কমিটির বোঝানো উচিৎ বলেও সওয়ালে তুলে ধরেন অ্যাডভোকেট জেনারেল।

কর্নাটকে একাধিক কলেজে হিজাব বিতর্ক ক্রমশ মাথা চাড়া দিচ্ছে। আর যা নিয়ে সাম্প্রদায়িক অশান্তির আশঙ্কা তৈরি হয়েছে। আর সেই আশঙ্কা থেকেই সোমবার কয়েকটি কলেজে ছুটি ঘোষণা করে দেওয়া হয়। আর এই বিতর্কের মধ্যেই হিজাব পরার বিধি নিষেধের বিরুদ্ধে কর্নাটক হাইকোর্টে আবেদন করেন পাঁচ মহিলা। আর তাঁদের আবেদনের ভিত্তিতেই আজ মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল কর্নাটক হাইকোর্টে।

এদিন মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা দীক্ষিত বলেন, আমরা কারন এবং আইন অনুযায়ীই চলব। কারোর জেদ-জবরদস্তি শুনানিতে প্রধান্য পাবে না। এমনকি সংবিধান যেমনটা বলবে তেমন ভাবে চলব। কারন হিসাবে বিচারপতি জানান, সংবিধান অনুযায়ী চলার শপথ নিয়েছি। সংবিধানই আমার কাছে ভগবৎগীতা। আপনাদের ফিলিংস একটা সাইডে রাখুন, প্রত্যেকদিন এভাবে চলতে দেওয়া যায় না বলেও মন্তব্য বিচারপতির।

অন্যদিকে এঘটনায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই জানান,ছাত্রদের যেন কেউ উস্কানি না দেয়। তাঁরা যেন সব সরকারি পদক্ষেপ মেনে চলেন। তিনি বলেন পড়ুয়াদের অবশ্যই ইউনিফর্ম পড়তে হবে। রাজ্য সরকারের জারি করা আদেশ তাঁদের সকলকে মানতে হবে। তিনি আরও বলেন, পড়ুয়াদের শান্তি বিঘ্নিত করা কখনই উচিত নয়।

উল্লেখ্য, এই ঘটনায় চরম অস্বস্তিতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই। এই বিষয়ে গত কয়েকদিন ধরে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে একাধিকবার বৈঠক সেরেছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী জানান, ছাত্রদের যেন কেউ উস্কানি না দেয়। তাঁরা যেন সব সরকারি পদক্ষেপ মেনে চলেন।

একই সঙ্গে পড়ুয়াদের অবশ্যই ইউনিফর্ম পড়তে হবে বলেও স্পষ্ট করে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের জারি করা আদেশ তাঁদের সকলকে মানতে হবে। আর এহেন বিতর্কের মধ্যে এদিনে হাইকোর্টের পর্যবেক্ষণ বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+