কর্ণাটকে বিদেশ ফেরতের চেয়ে স্থানীয়ভাবে করোনা আক্রান্তের সংখ্যাই বেশি
কর্ণাটকে বিদেশ ফেরতের চেয়ে স্থানীয়ভাবে করোনা আক্রান্তের সংখ্যাই বেশি
করোনাভাইরাস অতিমারীর মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরমধ্যেই, সম্প্রতি প্রকাশিত একটি সমীক্ষায় দেখা যাচ্ছে, কর্ণাটকে বিদেশ ফেরতের থেকে কোভিড-১৯'এ স্থানীয়ভাবে আক্রান্তের সংখ্যাই বেশি।

১২ এপ্রিল স্থানীয় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮
যেখানে এপ্রিলের ১০ অবধি কর্ণাটকে স্থানীয় আক্রান্তের সংখ্যা ছিল ৩৩, অর্থাৎ যাদের কোনো বিদেশ যাত্রার নজির ছিল না। এপ্রিলের ১২ তারিখেই গৃহস্থ বা স্থানীয় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২৮। এবং বিদেশ সফরের সাথে যোগাযোগ রয়েছে এমন আক্রান্তের সংখ্যা কর্ণাটকে ৯৯।

দেশেই আক্রান্ত হলে জুটছে 'বিশুদ্ধ ভারতীয়' কেসের তকমা
দিল্লির নিজামুদ্দিনে তাবলিগ জামাতের যোগ দিয়ে নিজের রাজ্যে ফিরে যাওয়া কয়েকজনের শরীরে করোনা সংক্রমণ প্রমাণিত হওয়ার পরে দেশের গণমাধ্যম গুলিতে এই ঘটনা খুবই গুরুত্ব পেতে শুরু করে। সূত্রের খবর, তাবলিগ জামাত সহ ভারতের একাধিক জমায়েত থেকেও ছড়িয়েছে করোনা। এইভাবে আক্রান্তের ঘটনা গুলিকেই 'পিওর ইন্ডিয়া' বা 'বিশুদ্ধ ভারতীয়' কেস বলে চিহ্নিত করা হচ্ছে।

করোনায় কর্ণাটকের করুন দশা
এখনো পর্যন্ত রাজ্যে ৯২৫১ জনের নমুনা পরীক্ষার পর ২৩২ জনের শরীরে মিলেছে করোনার নজির। এরমধ্যে ২২২ টি কেসে সংক্রমণের উৎস চিহ্নিত করা গেলেও, ১০ জনের ক্ষেত্রে উৎস নির্ণয় সম্ভব হয়নি।এখনো অবধি রাজ্যে করোনায় মারা গেছে ৬ জন। পরিস্থিতি ক্রমেই ভয়ানক হয়ে উঠছে কর্ণাটকে।












Click it and Unblock the Notifications