হ্যান্ডসেকের বদলে নমস্তে, করোনা ভাইরাসের মোকাবিলায় প্রচার শুরু বিজেপি শাসিত রাজ্যে
করোনা ভাইরাসের মোকাবিলায় প্রটার শুরু করেছেন কর্নাটকের বিজেপি সরকার। সেই প্রচারের বিশেষত্ব হল হ্যান্ডসেকের বদলে নমস্কার। পাশাপাশি প্রচারে অন্যের থেকে দূরত্ব বজায় রাখার কথাও বলা হয়েছে।
করোনা ভাইরাসের মোকাবিলায় প্রটার শুরু করেছেন কর্নাটকের বিজেপি সরকার। সেই প্রচারের বিশেষত্ব হল হ্যান্ডসেকের বদলে নমস্কার। পাশাপাশি প্রচারে অন্যের থেকে দূরত্ব বজায় রাখার কথাও বলা হয়েছে। এছাড়াও একটি হেল্পলাইনের কথাও উল্লেখ করা হয়েছে। যেখানে ভুল তথ্য কিংবা প্রশ্ন সম্পর্কে উত্তর দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, সারা রাজ্যে প্রায় ১০০০ জনকে নজরদারিতে রাখা হয়েছে। ৪৪৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এঁদের মধ্যে ৩৮৯ জনের রক্তে করোনা ভাইরাসের কোনও প্রমাণ পাওয়া যায়নি। ৪ জনের রক্তের রিপোর্ট পজেটিভ বলে জানিয়েছেন তিনি।
কর্নাটকের মেডিক্যাল এডুকেশন মিনিস্টার কে সুধাকর জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। করোনা ভাইরাসের মোকাবিলায় পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে এদিনই গুজব ছড়ায় যে কর্নাটকে করোনা ভাইরাসকে মহামারী বলে ঘোষণা করা হয়েছে। যদিও পরবর্তী সময়ে সরকারের তরফ থেকে জানানো হয়, এই খবরটি ভুয়ো।












Click it and Unblock the Notifications