ধর্মীয় রাজনীতিতে লিপ্ত সরকার! খালি পেটের প্রশ্নে দলের প্রতি বিরূপ কর্নাটকের 'সেকুলার' বিজেপি নেতা
ধর্মীয় রাজনীতিতে লিপ্ত সরকার! খালি পেটের প্রশ্নে দলের প্রতি বিরূপ কর্নাটকের 'সেকুলার' বিজেপি নেতা
বিজেপির (BJP) ধর্মীয় রাজনীতি নিয়ে এবার সরব দলের নেতা। বিভিন্ন ডানপন্থী সংগঠনের তরফ থেকে কর্নাটকে হিজাব (Hijab) বিতর্কের (controversy) পাল্টা মুসলিম ব্যবসায়ীদের মন্দির চত্বর থেকে সরিয়ে দেওয়ার দাবি করেছে। সেই পরিস্থিতিতে কর্নাটক (Karnataka) বিধান পরিষদের বিজেপি সদস্য এইচ বিশ্বনাথের (H Viswanath) অভিযোগ সরকার ধর্মীয় রাজনীতিতে লিপ্ত হয়ে পড়েছে।

খালি পেটের সওয়াল
বিজেপি নেতা এইচ বিশ্বনাথ বলেছেন, বিশ্বের অন্য দেশেও মুসলিমরা বসবাস করেন। তাঁরা খাবার এবং ফুল বিক্রি করেন। এটা কীভাবে কোনও একটি বিষয় হয়ে উঠতে পারে, প্রশ্ন করেছেন তিনি। তারা ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যবসা না করলে তারা খাবে কি, প্রশ্ন করেছেন তিনি। এখানে হিন্দু-মুসলিম কোনও বিষয় নয়। বিষয়টিকে খালি পেটের প্রশ্ন বলেও মন্তব্য করেন তিনি।

সরকার নীরব দর্শক
বিজেপি নেতা এইচ বিশ্বনাথ কটাক্ষ করে বলেন, রাজ্যে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনা সরকার নীরব দর্শকের মতো দেখছে। এব্যাপারে সরকারকে অবস্থান জানাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বিষয়টি নিয়ে নিজের আপত্তির কথা জানিয়ে ইতিমধ্যেই তিনি মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাইয়ের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন এইচ বিশ্বনাথ।

বজরং দল আরএসএস-এর সরকার নয়
সংবাদ মাধ্যমের সামনে এই বিজেপি নেতা আরও বলেছেন সরকারটা বিজেপির। সেটা বজরং দল কিংবা আরএসএস-এর সরকার নয়। প্রসঙ্গ এটা উল্লেখ করা প্রয়োজন যে, বিজেপির আদর্শগত পরামর্শদাতা হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস। রাজ্য কি ডানপন্থী চাপের কাছে নতি স্বীকার করেছে, এপ্রশ্নের উত্তর দিতে তিনি অস্বীকার করেছেন।

ডানপন্থী সংগঠনের দাবি
কর্নাটকে হিজাব বিতর্ক চলছে। তার মধ্যেই গত কয়েক সপ্তাহ ধরে হিজাব বিতর্কের পৃষ্ঠভূমি উদুপিতে ডানপন্থী সংগঠনগুলি দাবি করছে মন্দির চত্বর থেকে অহিন্দু ব্যবসায়ীদের সরিয়ে দিতে হবে। সংগঠনগুলির তরফে হিজাব বিতর্কে কর্নাটক হাইকোর্ট রাজ্য সরকারের অবস্থান সমর্থন করার পরেই বনধ ডাকার সমালোচনাও করা হয়।
তবে সরকার এই দাবি আপাতত সমর্থন না করলেও গত ২২ ও ২৩ মার্চ উদুপির মারি গুড়ি মন্দিরে সুগ্গি মারি পুজোর সময় কর্তৃপক্ষের তরফে কোন জায়গা বরাদ্দ করা হয়নি মুসলিম ব্যবসায়ীদের জন্য। এরপর থেকেই কোনও মন্দির চত্বর থেকে অহিন্দু ব্যবসায়ীদের ব্যবসা না করতে দেওয়ার দাবি উঠতে শুরু করেছে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন জানপন্থী সংগঠনের তরপফে মন্দির কর্তৃপক্ষের কাছে তাদের দাবি নিয়ে চিঠি দেওয়া হয়েছে।

২০১৯ থেকে বিজেপি শিবিরে
২০১৯ সালে কর্নাটকে কংগ্রেস-জনকা দল (সেকুলার) সরকার ফেলে দেওয়ার পিছনে যেসব নেতার সব থেকে বেশি অবদান ছিল, তাদের মধ্যে এইচ বিশ্বনাথ অন্যতম। সেই সময় সরকারে বিদ্রোহের জেরে বিএস ইয়েদুরিয়াপ্পা সরকার গঠন করেন।












Click it and Unblock the Notifications