Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কড়া নিরাপত্তার মধ্যে কলেজ খোলার নির্দেশ, হিজাব নিয়ে নয়া গাইডলাইন আনছে সরকার

বিতর্ক কাটিয়ে অবশেষে খুলতে চলেছে সমস্ত কলেজ। হিজাব নিয়ে চলা কার্যত সংঘাতের কারণে বেশ কয়েকদিন ধরে বন্ধ ছিল কলেজ-স্কুল। এই অবস্থায় আগামী বুধবার থেকেই ফের একবার সে রাজ্যের কলেজগুলি। এমনটাই ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী বিসি না

বিতর্ক কাটিয়ে অবশেষে খুলতে চলেছে সমস্ত কলেজ। হিজাব নিয়ে চলা কার্যত সংঘাতের কারণে বেশ কয়েকদিন ধরে বন্ধ ছিল কলেজ-স্কুল। এই অবস্থায় আগামী বুধবার থেকেই ফের একবার সে রাজ্যের কলেজগুলি। এমনটাই ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী বিসি নাগেস।

হিজাব নিয়ে নয়া গাইডলাইন কর্নাটক সরকারের

তাঁর বক্তব্য, আগামি ১৬ ফেব্রুয়ারি থেকেই কলেজ, ডিগ্রি কলেজগুলি খুলে দেওয়া হবে। অন্যদিকে স্কুলে হিজাব পড়া নিয়েও নয়া গাইডলাইন প্রকাশ করতে চলেছে সরকার। এমনটাই জানা যাচ্ছে।

শিক্ষামন্ত্রী বিসি নাগেস বলেন, আজ সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানেই কলেজ খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন তিনি। উচ্চ পর্যায়ের এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষাদফতরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। তবে এই বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশ কলেজ গুলি খোলা হলেও সেখানেই আগে নিরাপত্তা ব্ব্যস্থা সুনিশ্চিত করতে হবে। একই সঙ্গে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও থাকবে বলেও নির্দেশ মুখ্যমন্ত্রীর।

এর আগে আজ ১৪ ফেব্রুয়ারি থেকে স্কুল খুলে দেওয়া হয়। ক্লাস ১০ পর্যন্ত ক্লাসগুলি খুলে দেওয়া হয়। হাইকোর্টের এর আগে অন্তবর্তী নির্দেশ অনুযায়ী কোনও ধরনের ধর্মীয় পোশাক ছাড়াই স্কুলে যেতে হবে পড়ুয়াদের। সেই মতো পড়ুয়ারা স্কুলে যান। জানা যাচ্ছে, রাজ্য সরকার খুব শিঘ্রই হিজাব নিয়ে গাইড লাইন প্রকাশ করতে চলছে। সে রাজ্যের হাইকোর্টের পরামর্শ অনুযায়ী এই এসওপি আনা হবে।

প্রসঙ্গত, ডিসেম্বরে উডুপি জেলার এক সরকার পরিচালিত স্কুলে নবম শ্রেণীর পড়ুয়াদের হিজাব পরে ক্লাসরুমে ঢুকতে দেওয়া হয় না এবং হিজাব খোলার পরই তাদের স্কুলে ঢোকার অনুমতি মেলে। আর তা নিয়েই বিতর্কের সূত্রপাত। তবে হাইকোর্টের হিজাব ছাড়া স্কুলে আসার নির্দেশকে মান্যতা দিয়েই আজ সে রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়াদের হিজাব খুলে স্কুলে ঢুকতে বলার নির্দেশ দেওয়া হয়। তবে এরপরেও অনেকেই হিজাব পড়ে স্কুলে আসে। যা নিয়ে অতুন করে বিতর্ক।

যদিও এদিন সংবাদ সংস্থা এএনআইয়ের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে যে একজন শিক্ষিকা হিজাব পরিহিতা পড়ুয়াদের মাণ্ড জেলার এক সরকারি স্কুলে ঢুকতে বাধা দিচ্ছেন এবং তাদের আদেশ করছেন তিনি এই হিজাব খুলে ফেলার।

ভিডিওতে এও দেখা গিয়েছে যে পড়ুয়াদের স্কুলে ঢুকতে বাধা দেওয়ার জন্য কিছু অভিভাবককে এই নিয়ে তর্ক করতেও দেখা যায়। উত্তপ্ত কথোপকথনের পর ছাত্রীরা হিজাব খুলে (‌শুধু মুখের মাস্ক পরে)‌ স্কুলের ভেতর প্রবেশ করে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+