বড়দিনের উৎসবের মাঝে মহীসূরে চার্চে ভাঙচুর, তদন্তের নির্দেশ কর্নাটক সরকারের
বড়দিনের উৎসবের মাঝে মহীসূরে চার্চে ভাঙচুর, তদন্তের নির্দেশ কর্নাটক সরকারের
বড়দিনের উৎসবের মাঝে বিজেপি শাসিত কর্নাটকে উত্তেজনা। মহীসূরের একটি চার্চে ভাঙচুরের অভিযোগ। শিশু যীশুর মূর্তি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কর্নাটক সরকার। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। কারা এই কাজ করেছে তা জানার চেষ্টা করা হচ্ছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

বিজেপি শাসিত রাজ্য কর্নাটক। কয়েকদিন আগেই হিজাব নিয়ে তুলকালাম কাণ্ড হয়েছিল কর্নাটকে। শিক্ষাস্থানে হিজাব পরায় নিষেধাজ্ঞা জারি করেছে কর্নাটক সরকার। এমনকী ইসলামে হিজাব পরার কথা বলা হয়নি বলেও দাবি করেছে কর্নাটক সরকার। এই নিয়ে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। কিন্তু কর্নাটক হাইকোর্টের নির্দেশ মেনেই কাজ করতে বলেছে শীর্ষ আদালত। আর কর্নাটক হাইকোর্ট কর্নাটক সরকারের সিদ্ধান্তেই সিলমোহর দিয়েছে। শিক্ষাঙ্গনে সবাই সমান এই নীতি মেনেই হিজাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে দাবি করেছিল বোম্বাই সরকার। সেকারণেই এই নির্দেশে কোনও বদল আনা হবে না বলে অনড় অবস্থান নিয়েছে তারা। এদিকে এই নিয়ে দীর্ঘ কয়েক মাস উত্তাল থেকেছিল কর্নাটক। বিরোধী কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল কর্নাটক সরকার শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণ করার চেষ্টা করছেন।
এই ঘটনার রেশ কেেট গিয়েছে বেশ কয়েকমাস আগেই। তারপরেই আবার বড়দিনে মহীসূরের চার্চের ঘটনা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। মহীসূরের প্রিয়াপাটনা চার্চে বড়দিনেরপ পরের দিন রাতেই কে বা কারা ভাঙচুর চালায়। শিশু যীশুর মুর্তি ভাঙচুর করা হয়েছে। এই ঘনার নেপথ্যে কারা রয়েছে তা এখনও জানা যায়নি। কর্নাটক সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে। পুলিশ তদন্তও শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে চার্চের সিসিটিভি ফুটেজও।
মহীসূরের সেন্ট মেরি চার্চে ঘটেছে এই ঘটনা। ফাদার জন পল সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরই ঘটে ঘটনা। সেসময় চার্চে কেউ উপস্থিত ছিলেন না বলে জানা গিয়েছে। সেই সুযোগেই আততায়ীরা চার্চের ভেতরে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য কর্নাটকের জনসংখ্যার অনেকটাই খ্রীশ্চান। সেই সঙ্গে মুসলিম এবং িহন্দুদের জনসংখ্যাও কম নয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications