বিয়েতে অতিথি সংখ্যা ৫০, মদ পরিবেশনে নিষেধাজ্ঞা, নির্দেশিকা জারি করল কর্নাটক সরকার
বিয়েতে অতিথি সংখ্যা ৫০, মদ পরিবেশনে নিষেধাজ্ঞা, নির্দেশিকা জারি করল কর্নাটক সরকার
তৃতীয় পর্বের লকডাউন শেষে কর্নাটক সরকার ছাড় দিল বিয়ে সহ সামাজিক অনুষ্ঠানগুলিতে। তবে সরকারের নির্দেশিকা মেনে তবেই এই অনুষ্ঠানগুলি করা যাবে। প্রসঙ্গত ১৭ মে দেশজুড়ে তৃতীয় লকডাউন শেষ হতে চলেছে।

বিয়েতে ৫০ জন অতিথি
কর্নাটক সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক বিয়ের অনুষ্ঠান সহ অন্য অনুষ্ঠানগুলিতে অতিথি তালিকায় কড়াকড়ি করেছে। নির্দেশিকা অনুযায়ী বিয়ে বা ব্যক্তিগত কোনও অনুষ্ঠানে ৫০ জনের বেশি অতিথি আমন্ত্রণের অনুমতি নেই। অতিথিদের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক।

মদ পরিবেশনের ওপর নিষেধাজ্ঞা জারি
নির্দেশিকায় এও বলা হয়েছে, ১৭ মে-এর পর কর্নাটকে অনুষ্ঠিত বিয়ে বা অন্য যে কোনও ব্যক্তিগত অনুষ্ঠানে মদ পরিবেশন করা চলবে না। এছাড়াও অনুষ্ঠানের সঞ্চলককে এটা নিশ্চিত করতে হবে যে অনুষ্ঠানে আগত সব অতিথিদের বিস্তারিত তথ্য সংরক্ষণ করে রাখতে হবে ও থার্মাল স্ক্যানিং করাতে হবে। স্যানিটাইজার ও মুখের মাস্ক আবশ্যক বলে জানা গিয়েছে।

কনটেনমেন্ট জোনে কোনও অনুষ্ঠান নয়
তবে রাজ্যের যে স্থানগুলিতে কনটেনমেন্ট জোন রয়েছে সেখানে কোনও বিয়ের অনুষ্ঠান বা অন্য কোনও অনুষ্ঠানের আয়োজন করা হবে না। এই নির্দেশিকায় এও বলা হয়েছে যে এইসব সামাজিক অনুষ্ঠানে ৬৫ বছর বা তার ঊর্ধ্বে কোনও ব্যক্তি, গর্ভবতী মহিলা ও ১০ বছরের নীচে শিশুদের অনুমতি নেই যাওয়ার।

শ্রাদ্ধানুষ্ঠানে ২০ জনের বেশি নয়
লকডাউনের তৃতীয় পর্বে ৫ মে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকেও বিয়ে, শ্রাদ্ধের অনুষ্ঠানের নির্দেশিকা প্রকাশ করা হয়। সেখানেই জানানো হয়, বিয়ের অনুষ্ঠানে ৫০ জন ও শ্রাদ্ধের অনুষ্ঠানে ২০ জনের বেশি আমন্ত্রিতদের ডাকা যাবে না। তবে কর্নাটকে সেই নিয়ম লাগু হবে ১৮ মে থেকে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications