শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরতে চাই, অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন কর্নাটকের ছাত্রীদের
এবার কর্নাটকের ছাত্রীরা হিজাব পরতে চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানালেন। তাঁরা আবেদন করেছেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তাঁরা হিজাব পরে যেতে চান। মামলার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
ফের সুপ্রিম কোর্টে হিজাব বিতর্কের মামলা। এবার কর্নাটকের ছাত্রীরা হিজাব পরতে চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানালেন। তাঁরা আবেদন করেছেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তাঁরা হিজাব পরে যেতে চান। মামলার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি জানিয়েছেন তিন বিচারপতির বেঞ্চে মামলার শুনানি হবে। মামলাকারী ছাত্রীরা আদালতের কাছে আর্জি জানিয়েছেন তাঁেদর যেন হিজাব পরে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়।

হিজাবে নিষেধাজ্ঞা কর্নাটকে
গতবছরই কর্নাটক সরকার কড়া নির্দেশিকা জারি করেছে। নতুন শিক্ষানীতি জারি করে স্কুল-কলেজ এবং সবরকম শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল কর্নাটকে। একাধিক জায়গায় শুরু হয়েছিল অশান্তি। স্কুলের সামনে বিক্ষোভ দেখান অসংখ্য মানুষ। পড়ুয়ারাও সেই বিক্ষোভ সামিল হয়েছিলেন। হিজাব পরে আসায় তাঁদের পরীক্ষা বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকী তাঁদের ক্লাস করতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ করেছিলেন পড়ুয়ারা।

সুপ্রিম কোর্টে মামলা
এবার হিজাব পরতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানালেন কর্নাটকের ছাত্রীরা। প্রথমে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে আর্জি জানিয়েছিলেন। সেখান েই আবেদন জানান তাঁরা। সিনিয়র বিচারপতি মিনাক্ষী অরোরা তাঁদের হয়ে আবেদন জানান। সুপ্রিম কোর্টে বিষয়টি গুরুত্ব দিয়ে শোনা হবে বলে জানিয়েছেন। তারপরেই চার বিচারপতির বেঞ্চে মামলার শুনানি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। এদিকে ২০২২ সালে দুই বেঞ্চে আবেদনের শুনানি হয়েছিল সেটা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছে। তিন বিচারপতি বেঞ্চে শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

কর্নাটকের হাইকোর্টেই সিদ্ধান্তেই সিলমোহর
কর্নাটকে তুমুল অশান্তি শুরু হয়েছিল হিজাব নিয়ে। তার মধ্যেই শুরু হয়েছিল আদালতে মামলা। কর্নাটক হাইকোর্টে প্রথম সরকারের সিদ্ধান্তেই সিলমোহর দেয়। শিক্ষাঙ্গনে কোনও ভেদাভেদ না রাখতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়েছিল কর্নাটক সরকার। কর্নাটক সরকার তাতে সিলমোহর দিয়ে জানায় এতকে ভুলের কিছু নেই কারণ ইসলাম ধর্মে হিজাব পরা ধর্মাচরণের অংশ বলে দাবি করা হয়নি। সেটা স্বেচ্ছায় পরা হয়ে থাকে। তাই এতে ইসলাম ধর্মাচরণে বাধা দেওয়া হয় না বলে জানিয়েছিল কর্নাটক হাইকোর্ট।

সুপ্রিম কোর্টে মামলা
সেই মামলা তারপরে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছিল। হিজাব পরায় বাধা দিয়ে জোর করে ইসলাম ধর্মে আঘাত হানা হচ্ছে বলে অভিযোগ করেছিল মামলাকারী। তাতে সুপ্রিম কোর্ট কর্নাটক হাইকোর্টেই মামলাটি পাঠিয়ে দেয় এবং কর্নাটক হাইকোর্টের সিদ্ধান্তকেই মান্যতা দেওয়া হবে বলে জানায়। তারপরেই হিজাব নিষেধাজ্ঞা নিয়ে আর কোনও উত্তেজনা দেখা যায়নি কর্নাটকে। এদিকে বিরোধীরা এই নিয়ে কর্নাটকের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল। তাঁরা অভিযোগ করেছিল শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের চেষ্টা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications