প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল কর্ণাটকের শিবমোগ্গা, মুহূর্তে মৃত্যু ৮ জনের
জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল কর্ণাটকের শিবমোগ্গা। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ৮ জনের। জানা গিয়েছে, সেখানে ৮ জনের মৃত্যু হয়েছে। তবে বিস্ফোরণের কারণ নিয়ে সেখানে এখনও কিছুটা রহস্য রয়ে যাচ্ছে। অনেকেই বলছে ডায়নামাইট ব্লাস্ট থেকে বিকট আওয়াজ শোনা গিয়েছে।

গতকাল রাত ১০:১৫ মিনিট নাগাত বিকচ শব্দে কেঁপে ওঠে শিবমোগ্গা। মুহূর্তে মনে করা হয়েছিল, একটি সুপারসোনিক সাউন্ড সেখানে শোনা গিয়েছে। ততক্ষণে ৮ জনের প্রাণ চলে যায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেখে আওয়াজের জেরে রাস্তায় ফাটল ধরেছে। তবে ভূমিকম্পের কোনও খবর নেই। আওয়াজের তীব্রতা এতটাই ছিল যে তা পার্শ্ববর্তী চিকমাগালুরে শোনা যায়।
এদিকে, ঘটনার জেরে এদিন সকালে প্রয়াতদের পরিবারের উদ্দেশে সমবেদনা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি মৃতদের শান্তি কামনা করে বার্তা দেন। তবে এখনও পর্যন্ত ধোঁয়াশা রয়ে যাচ্ছে যে কোন কারণে এই বিস্ফোরণ। পরিস্থিতি নিয়ে চলছে তদন্ত।












Click it and Unblock the Notifications