Karnataka Exit Poll 2023:বিজেপিকে হারিয়ে কর্নাটকে ক্ষমতায় ফিরছে কংগ্রেস! আভাস পিপলস পালসের বুথ ফেরত সমীক্ষায়
কর্নাটকে সুবজ ঝড় উঠলেও কংগ্রেসের সরকার গড়া নিয়ে সংশয় থাকছে। এমনই আভাস মিলল সাউথ ফার্স্টের বুথ ফেরত সমীক্ষায়। সাউথ ফার্স্টের পিপলস পালসে ধরা পড়েছে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। আবার নাও পেতে পারে বলে জানিয়ে দিয়েছে সমীক্ষা।
সাউথ ফার্স্টের পিপলস পালসের সমীক্ষায় আভাস মিলেছে, বিজেপিকে টেক্কা দিয়ে কংগ্রেস অনেকটাই এগিয়ে। আবার কর্নাটকে গতবারের মতো কিং-মেকারও হয়ে উঠতে পারে জেডিএস। এক্ষেত্রে কংগ্রেস হবে বৃহত্তম দল। বিজেপি অনেকটাই পিছিয়ে থাকবে কংগ্রেসের থেকে।

সাউথ ফার্স্টের পিপলস পালসের বুথ ফেরত সমীক্ষায় আভাস কর্নাটকে পালাবদলের ইঙ্গিত স্পষ্ট। তবে কংগ্রেস আটকে যেতে পারে ম্যাজিক ফিগারের আগে। কর্নাটকে ২২৪টি আসন। অর্থাৎ ম্যাজিক ফিগার ১১৩। কংগ্রেস ১১৩-র আঁকড়া নাও ছুঁতে পারে। আবার কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেতেও পারে বলে জানানো হয়েছে এই বুথ সমীক্ষায়।
সাউথ ফার্স্টের পিপলস পালস জানিয়েছে বলছে কংগ্রেস এবার কর্নাটক বিধানসভা নির্বাচনে পেতে পারে ১০৭ থেকে ১১৯টি আসন। এই সমীক্ষা কংগ্রেসের পক্ষে দু-রকম ফলাফলের সম্ভাবনার কথা জানিয়েছে। খুব ভালো ফল করলে কংগ্রেস পেরিয়ে যেতে পারে ম্যাজিক ফিগার। খারাপ করলে থমকে যেতে পারে ম্যাজিক ফিগারের আগে।

সাউথ ফার্স্টের বুথ ফেরত সমীক্ষা অনুয়ায়ী বিজেপি এবার পেতে পারে ৭৮ থেকে ৯০টি আসন। তারা এবার ম্যাজিক ফিগার থেকে অনেকটাই পিছনে রয়ে যাবে। গতবার তারা ম্যাজিক ফিগার পেরোতে না পারলেও একশো ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু এবার তারা ১০০-র গণ্ডি টপকাতে পারবে না বলে জানিয়েছে সমীক্ষা।
এই সমীক্ষা অনুযায়ী জেডিএস পেতে পারে ২৩ থেকে ২৯টি আসন। গতবার তারা পেয়েছিল ৩৭টি আসন। এবার গতবারের থেকেও খারাপ ফল করবে জেডিএস। অন্তত ১০টি আসন কম পেতে পারে তারা। আরও কম হতে পারে তাদের আসন সংখ্যা। গতবার জোট সরকার গড়তে জেডিএসকে মুখ্যমন্ত্রী পদ উপহার দিয়েছিল কংগ্রেস। অন্যান্যরা এবার পেতে পারে এক থেকে তিনটি আসন।

কর্নাটকের বিধানসভা নির্বাচনে ২০১৮-য় বৃহত্তম দল হয়েছিল বিজেপি। তারা ১০৪টি আসনে জয় পেয়েছিল। কংগ্রেস জিতেছিল ৮০টি আসনে। আর জেডিএস জয়ী হয়েছিল ৩৭টিতে। অন্যান্যরা পেয়েছিল তিনটি আসন। এই অবস্থায় কংগ্রেস ও জেডিএস জোট সরকার গড়লেও পরবর্তী সময়ে সেই সরকার ফেলে বিজেপি সরকার গড়ে কর্নাটকে।
২০২৩-এর প্রথম বড়ো রাজ্যের ভোট হচ্ছে কর্নাটকে। এই নির্বাচনে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া কাজে লাগিয়ে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস এগিয়ে রয়েছে বলে আভাস দিল এই সমীক্ষা। কর্নাটকে লড়াই মূলত ত্রিমুখী। মূল লড়াই কংগ্রেস ও বিজেপির মধ্যে হলেও জেডিএস সবসময়ই বড়ো ফ্যাক্টর।












Click it and Unblock the Notifications