কর্নাটকে কি তীরে এসে তরী ডুববে কংগ্রেসের, ত্রিশঙ্কু আভাস রিপাবলিকের বুথ ফেরত সমীক্ষায়

কর্নাটকে কি শেষরক্ষা হল না কংগ্রেসের! শেষপর্যন্ত মোদী ম্যাজিক রুখে দিল সবুজ ঝড়! তেমনই আভাস মিলল রিপাবলিক টিভি-পি মার্কের বুথ ফেরত সমীক্ষায়। এবার কংগ্রেস বৃহত্তম দল হলেও সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বলে জানিয়েছে তাদের সমীক্ষা।

রিপাবলিক টিভি-পি মার্কের বুথ ফেরত সমীক্ষা আভাস মিলেছে কংগ্রেস ম্যাজিক ফিগার ছুঁতে পারছে না। বিজেপির সঙ্গে কংগ্রেসের নেক টু নেট ফাইট হবে। তার ফলে কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে বিজেপি। রিপাবলিক টিভি-পি মার্কের বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেস ম্যাজিক ফিগারের কাছে গিয়ে থমকে যাবে।

Karnataka exit poll

রিপাবলিক টিভি-পি মার্কের বুথ ফেরত সমীক্ষায় আভাস মিলেছে, বিজেপিও ভালো ফল করলে ছুঁয়ে ফেলতে পারে ১০০-র গণ্ডি। কংগ্রেস অনেকটাই এগিয়ে। আবার কর্নাটকে গতবারের মতো কিং-মেকারও হয়ে উঠবে জেডিএস। এক্ষেত্রে কংগ্রেস হবে বৃহত্তম দল। বিজেপিও খুব একটা পিছিয়ে থাকবে না। ফলে সরকার গড়ার লড়াই হবে জমজমাট।

কর্নাটকে মোট ২২৪টি আসন। অর্থাৎ ম্যাজিক ফিগার ১১৩। কংগ্রেস ১১৩-র আঁকড়া এবার ছুঁতে পারবে না বলেই আভাস বুথ ফেরত সমীক্ষায়। রিপাবলিক টিভি-পি মার্কের বুথ ফেরত সমীক্ষা জানিয়েছে কংগ্রেস এবার কর্নাটক বিধানসভা নির্বাচনে পেতে পারে ৯৪ থেকে ১০৮টি আসন। ফলে ম্যাজিক ফিগার থেকে ৫টি আসন কম রয়ে যাচ্ছে কংগ্রেসের।

Karnataka exit poll

রিপাবলিক টিভি-পি মার্কের বুথ ফেরত সমীক্ষা অনুয়ায়ী বিজেপি এবার পেতে পারে ৮৫ থেকে ১০০টি আসন। তারা ম্যাজিক ফিগার থেকে আরও দূরে থাকবে। গতবারও তারা ম্যাজিক ফিগার পেরোতে পারেনি, তবে একশো ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু এবার তারা ১০০-র গণ্ডিতেই থাকবে বলে জানিয়েছে বুথ ফেরত সমীক্ষা।

এই সমীক্ষা অনুযায়ী জেডিএস পেতে পারে ২৪ থেকে ৩২টি আসন। গতবার তারা পেয়েছিল ৩৭টি আসন। এবার গতবারের থেকেও খারাপ ফল করবে জেডিএস। অন্তত ৫টি আসন কম পেতে পারে তারা। আরও কম হতে পারে তাদের আসন সংখ্যা। গতবার জোট সরকার গড়তে জেডিএসকে মুখ্যমন্ত্রী পদ উপহার দিয়েছিল কংগ্রেস। অন্যান্যরা এবার পেতে পারে দুই থেকে ছ-টি আসন।

Karnataka exit poll

কর্নাটকের বিধানসভা নির্বাচনে ২০১৮-য় বৃহত্তম দল হয়েছিল বিজেপি। তারা ১০৪টি আসনে জয় পেয়েছিল। কংগ্রেস জিতেছিল ৮০টি আসনে। আর জেডিএস জয়ী হয়েছিল ৩৭টিতে। অন্যান্যরা পেয়েছিল তিনটি আসন। এই অবস্থায় কংগ্রেস ও জেডিএস জোট সরকার গড়লেও পরবর্তী সময়ে সেই সরকার ফেলে বিজেপি সরকার গড়ে কর্নাটকে।

২০২৩-এর প্রথম বড়ো রাজ্যের ভোট হচ্ছে কর্নাটকে। এই নির্বাচনে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া কাজে লাগিয়ে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস এগিয়ে রয়েছে বলে আভাস দিল এই সমীক্ষা। কর্নাটকে লড়াই মূলত ত্রিমুখী। মূল লড়াই কংগ্রেস ও বিজেপির মধ্যে হলেও জেডিএস সবসময়ই বড়ো ফ্যাক্টর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+