Karnataka Exit Poll:কংগ্রেসকে টেক্কা দিয়ে বিজেপি হবে বৃহত্তম দল, কাকে কটি আসন ‘রাজনীতি’র বুথ ফেরত সমীক্ষায়

কর্নাটকে মোদী-ম্যাজিকে ভর করে কংগ্রেসের সবুজ ঝড় রুখে দেবে বিজেপি। ম্যাজিক ফিগার ছুঁতে সমর্থ না হলেও গতবারের মতো বৃহত্তম দল হবে তারা, এমনই আভাস মিলল 'রাজনীতি'র বুথ ফেরত সমীক্ষায়। নেক টু নেক ফাইটে কংগ্রেসের থেকে বেশি আসনে জিতে বিজেপিই প্রথম দাবিদার হবে সরকার গঠনের।

দক্ষিণের রাজ্য কর্নাটকে ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় যে সবুজ ঝড় ওঠার আভাস মিলেছিল, তা দমন করতে মোদী-ম্যাজিকে ভরসা রেখেছিল তারা। সেইমতো মোদী-ম্যাজিকে ভর করেই তারা কংগ্রেসকে এবার টেক্কা দেবে বলে জানিয়ে দিল 'রাজনীতি'র বুথ ফেরত সমীক্ষা।

Karnataka exit poll

কর্নাটক বিধানসভায় মোট ২২৪টি আসন। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে ম্যাজিক ফিগার ১১৩ বা ১১৩-র বেশি আসনে জিততে হবে। 'রাজনীতি'র বুথ ফেরত সমীক্ষা বলছে, কংগ্রেসকে আবারও টেক্কা দিয়ে এগিয়ে যাবে বিজেপি। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কংগ্রেস আটকে যাবে ৯২-এ। কর্নাটক বিধানসভা নির্বাচনে জিতে এবারও তাদের সরকার গড়ার পথে কাঁটা বিছিয়ে দেবে বিজেপি।

'রাজনীতি'র বুথ ফেরত সমীক্ষা অনুয়ায়ী বিজেপি এবার বিধানসভা নির্বাচনে পেতে ১০০ আসন। তারাও ম্যাজিক ফিগার থেকে অনেকটাই দূরে রয়ে যাবে এবার। গতবারও তারা ম্যাজিক ফিগার পেরোতে পারেনি, এবারও তারা পারবে না ১১৩-য় পৌঁছতে। এবারও ১০০ ছুঁয়ে আটকে যাবে বিজেপি, এমনটাই আভাস বুথ ফেরত সমীক্ষায়।

Karnataka exit poll

টাইমস নাউ-ইটিজির বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী জেডিএস পেতে পারে ৩১টি আসন। গতবার তারা পেয়েছিল ৩৭টি আসন। ফলে গতবারের থেকে খারাপ ফল হলেও জেডিএস এবারও কিং-মেকারের ভূমিকায়। এখানে উল্লেখ্য,গতবার জোট সরকার গড়তে জেডিএসকে মুখ্যমন্ত্রী পদ উপহার দিয়েছিল কংগ্রেস। এবারেও সেই একই ঘটনার পুনরাবৃ্ত্তি হবে না তো!

'রাজনীতি'র বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী অন্যান্যরা বড়োজোর ১টি আসন পেতে পারে। ফলে এখানে আম আদমি পার্টি এবার লড়লেও যে তেমন কোনো সুবিধা করতে পারেনি, তার প্রমাণ মিলল 'রাজনীতি'র বুথ ফেরত সমীক্ষায়। লড়াউ মূলত ত্রিমুখী হল।

Karnataka exit poll

কর্নাটকের বিধানসভা নির্বাচনে ২০১৮-য় বৃহত্তম দল হয়েছিল বিজেপি। তারা ১০৪টি আসনে জয় পেয়েছিল। কংগ্রেস জিতেছিল ৮০টি আসনে। আর জেডিএস জয়ী হয়েছিল ৩৭টিতে। অন্যান্যরা পেয়েছিল তিনটি আসন। এই অবস্থায় কংগ্রেস ও জেডিএস জোট সরকার গড়লেও পরবর্তী সময়ে সেই সরকার ফেলে বিজেপি সরকার গড়ে কর্নাটকে।

২০২৩-এর প্রথম বড়ো রাজ্যের ভোট হচ্ছে কর্নাটকে। এই নির্বাচনে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া কাজে লাগিয়ে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস এগিয়ে থাকার পূর্বাভাস দিয়েছিল বেশিরভাগ সমীক্ষা। কিন্তু 'রাজনীতি'র বুথ ফেরত সমীক্ষা পুরোপুরি বিপরীত আভাস দিল। কর্নাটকে লড়াই মূলত ত্রিমুখী। মূল লড়াই কংগ্রেস ও বিজেপির মধ্যে হলেও জেডিএস সবসময়ই বড়ো ফ্যাক্টর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+