Karnataka Exit Poll: ক্ষমতাসীন বিজেপি নেমে আসতে পারে দ্বিতীয়তে! ইঙ্গিত সি-ভোটারের সমীক্ষায়

C voter Karnataka Exit Poll: দীর্ঘ একমাসের লড়াই! ইভিএম বন্দি প্রার্থীদের ভাগ্য। সবার নজর এখন আগামী ১৩ মে'র দিকে। আগামী শনিবার কর্নাটক নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে। তবে ভোট শেষ হলেই একের পর এক বুথ ফেরত সমীক্ষা আসতে চলেছে।

আর তা রীতিমত কপালে চিন্তা ভাঁজ বাড়াচ্ছে মোদী-শাহের। এবিপি সি ভোটার (ABP News C voter Karnataka Exit Poll) ইতিমধ্যে বুথ ফেরত সমীক্ষা সামনে নিয়ে এসেছে। আর সে রাজ্যে কংগ্রেস ভালো ভোট পেতে পারে বলে ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষাতে। ক্ষমতায় থাকা বিজেপি দু' নম্বরে নেমে আসতে পারে বলেও ইঙ্গিত করা হয়েছে এই সমীক্ষাতে। এবারও জেডিএস সে কর্নাটকে সরকার গঠনের ক্ষেত্রে কিংমেকার হতে পারে বলে জানা গিয়েছে।

Karnataka Exit Poll

C voter Karnataka Exit Poll অনুসারে কর্নাটকে কংগ্রেস ১০০ থেকে ১১২ টি আসন পেতে পারে। যেখানে বিজেপি মাত্র ৮৩ থেকে ৯৫ টি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে পারে বলে সি-ভোটারের বুথ ফেরত সমীক্ষাতে উঠে এসেছে। অন্যদিকে জেডিএস ২১ থেকে ২৯ টি আসন পেয়ে সবার নজরে থাকতে পারে বলে ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষাতে। অন্যান্যরা দুই থেকে ছয়টি আসন সে রাজ্যে পেতে পারে বলেও ইঙ্গিত সি-ভোটারের সমীক্ষাতে।

২২৪ টি আসনের বুথ ফেরত সমীক্ষাতে ভোটের শতাংশ খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এবিপি-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা বলছে বিজেপি সে রাজ্যে ৩৮ শতাংশ ভোট পেতে পারে। তবে কংগ্রেস সে রাজ্যে ৪১ শতাংশ ভোট পেতে পারে বলে সমীক্ষাতে উঠে এসেছে। অন্যদিকে জেডিএস ১৫ শতাংশ ভোট এবং অন্যান্যরা ৬ শতাংশ ভোট পেতে পারে বলে বুথ ফেরত সমীক্ষাতে উঠে এসেছে। যদিও এটি একটি সমীক্ষার উপরেই তৈরি হয়েছে।

Karnataka Exit Poll

অন্যদিকে ZEE NEWS এবং MATRIZE-এর বুথ ফেরত সমীক্ষা বলছে কর্নাটকে কংগ্রেস ১০৩ থেকে ১১৮ টি বিধানসভা আসন পেতে পারে। অন্যদিকে ৭৯ থেকে ৯৪ টি আসনে বিজেপি জয় পেতে পারে বলে ইঙ্গিত জি নিউজের বুথ ফেরত সমীক্ষায়। ২৫ থেকে ৩৩ টি আসন পেতে সন্তুষ্ট থাকতে পারে জেডিএস। অন্যদিকে অন্যান্যরা ২ থেকে পাঁচটি আসন পেতে পারে বলেও ইঙ্গিত। তবে এটি চূড়ান্ত ফলাফল নয়। কংগ্রেস নাকি বিজেপি! শেষ হাসি কে হাসবে তা বোঝা যাবে আগামী ১৩ তারিখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+