Karnataka Exit Poll 2023: ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই, ত্রিশঙ্কু বিধানসভায় কিংমেকার হতে চলেছে সেই JDS

আবারও সেই কিংমেকার হতে চলেছে কুমারস্বামীর দল জেডিএস। যতই কংগ্রেস জেডিএসকে এড়িয়ে চলুক না কেন। শেষ পর্যন্ত সরকার গড়ার ক্ষেত্রে তারাই হতে চলেছে ডিসাইডিং ফ্যাক্টর। পোলস্ট্র্যাটের সমীক্ষা অন্তত তাই বলছে। কারণ কর্নাটকে এবার ত্রিশঙ্কু বিধানসভা হতে চলেছে বলে দাবি করেছে তারা।

কংগ্রেস,বিজেপি, জেডিএস এই তিনটিই প্রধান দল কর্নাটকে। এবার আর হালে পানি পাবে না বিজেপি। কংগ্রেস একেবারে হাড্ডাহাড্ডি টক্কর দেবে। কাজেই শক্তি বাড়াতে তৃতীয় কোনও দলের প্রয়োজন। সেটা একমাত্র জেডিএসই করতে পারে। কাজেই কর্নাটকে এবার আর কারোর একক ভাবে সরকার গড়ার দাবি জানাতে পারবেন না।

Karnataka Exit Poll 2023

কর্নাটকে জনতার রায় বেরোবে ১৩ তারিখ। তার আগে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে আসতে শুরু করেছে। পোলস্ট্র্যাট থেকে শুরু করে এবিপি সি ভোটার সহ একাধিক সংস্থা একটাই তথ্য প্রকাশ করেছে তাতে প্রায় সকলেই দাবি করেছেন এবারে কর্নাটকে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিজেপি-কংগ্রেসে। কোনও দলই একক সংখ্যা গরিষ্ঠতা পাবে না।

পোলস্ট্র্যাট জানিয়েছে এবার বিজেপি কর্নাটকে ৮৪-৯৮টা আসন পাবে। আর কংগ্রেস পাবে ৯৯ থেকে ১০৯টি আসন। স্বাভাবিক ভাবেই কংগ্রেসের দিকেই পাল্লাভারী। কিন্তু কোনও রাজনৈতিক দলই একক সংখ্যা গরিষ্ঠতা পাবে না। একে অপরের ঘাড়ে শ্বাস ফেলবে এমন লড়াই হয়েছে কর্নাটকে। কাজেই ত্রিশঙ্কু বিধানসভার দিকেই এগোচ্ছে কর্নাটকের পরিস্থিতি।

Karnataka Exit Poll 2023

এক্ষেত্রে লাভের গুড়টা জেডিএসই খেয়ে যাবে। কারণ একা সরকার গড়ার মতো আসন সংখ্যা কারোর কাছেই থাকবে। তাই জেডিএসই একমাত্র ভরসা। ২৬টার মত আসন জেডিএসের কপালে ঝুলছে। কাজেই জেডিএসকে হাত করতে ঝাঁপাতে পারে বিজেপি-কংগ্রেস দুই দলই। সেক্ষেত্রে কিংমেকার হতে চলেছে জেডিএসই।

কংগ্রেস কিন্তু আগেই জানিয়ে দিয়েছিল তারা কিছুই জেডিএসের সঙ্গে জোটের পথে হাঁটবে না। কিন্তু গদির লড়াই বড় বালাই। বিজেপিকে টপকাতে হলে ঢোক গিয়ে জেডিএসের কাছে হাত পাততেই হবে কংগ্রেসকে। যদিও জেডিএসের সঙ্গে জোট খুব একটা মধুর হয়নি কংগ্রেসের। এবার বিষয় হচ্ছে জেডিএস কাকে সমর্থন করবে। কংগ্রেস না বিজেপি।

Karnataka Exit Poll 2023

অবিজেপি দলের তালিকাতেই পড়ে জেডিএওস। কাজেই কর্নাটকের ভোটের ফলাফল এবং তার পরিণতির উপরে বিরোধী ঐক্য অনেকটাই নির্ভর করছে। অর্থাৎ জেডিএস কোন দিকে যাবে সেটাই েখন বড় ফ্যাক্টর হতে চলেছে কর্নাটকের রাজনৈতিক মহলে। এদিকে কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলকাতায় এসে দেখা করে গিয়েছেন কুমারস্বামী। সেক্ষেত্রে বিজেপির সঙ্গে নাও হাঁটতে পারে কুমারস্বামীর দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+