কর্নাটক নির্বাচন: বেঙ্গালুরুর হাসপাতাল থেকে রোগীদের ভোটকেন্দ্রে নেওয়ার সুব্যবস্থা নির্বাচন কমিশনের
কর্নাটক নির্বাচন ২০২৩-এর ভোটদান বুধবার, সকল ৭ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত চলবে এই ভোটদান পর্ব। বুধবার কর্নাটকে ২২৪টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। বেঙ্গালুরুতে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের নিজনিজ ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করেছে নির্বাচন কমিশন। তবে, এই উদ্যোগ কিন্তু এই প্রথমবার নেওয়া হল।
এই বিষয়ে কর্নাটকের মুখ্য নির্বাচনী আধিকারিক সূত্র থেকে জানা গিয়েছে, এই বিষয়ে কিন্তু মণিপাল হাসপাতালের সিইওকে অনুরোধও করা হয়েছে, তাঁকে বলা হয়েছে, যে সকল রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বা যাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁরা বাড়িতে ডাক্তারি পরামর্শেই রয়েছেন তাঁরা যেন নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিটে পারেন, এই আবেদনটি বিবিএমপির জেলা নির্বাচন কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে। রোগীদের ডাক্তারদের কঠোর তত্ত্বাবধানেই ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া হবে।

বিবিএমপির সূত্র থেকে জানা গিয়েছে, ছয়টি হাসপাতালের এমন ১১ জন রোগীর কথাও তাঁরা জানিয়েছে। এই রোগীদের মধ্যে যারা আছেন তাঁরা কেউ কেউ কেমোথেরাপি নিচ্ছেন, কারোর বা চলছে ডায়ালসিস, আবার এমন অনেকে রয়েছেন যাদের সদ্য কোনও কারণে অপরেশন করা হয়েছে।

এই বিষয়ে কর্নাটকের সিইও মনোজ কুমার মীনা জানিয়েছেন, প্রতিটি ভোটার যাতে নিজ নিজ ভোটকেন্দ্রে ভোট দিতে পারেন সেটি দেখা, আমরা কাউকেই ভোট দিতে বাধ্য করতে পারি না, বিশেষ করে যারা হাসপাতালে ভর্তি তাদের আমরা কখনোই ভোট দিতে বাধ্য করতে পারি না। যদি কোনও অসুস্থ ব্যক্তি ভোট দিতে চান বা দেওয়ার ইচ্ছা থাকে আমরা তাদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেব। সেই সঙ্গে তাদের চিকিৎসাও যেন সঠিক ভাবে চলে সেদিকেও নজর রাখব।

মণিপাল হাসপাতালের সিইও কার্তিক রাজাগোপাল জানান, আমরা আগে স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছি। আমরা মনে করছি, যে সকল ব্যক্তি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের ভোট দিতে না যাওয়াই ভালো।
বলা বাহুল্য, কর্নাটকের এই ভোটে মূল লড়াই চলছে বিজেপি, কংগ্রেস ও জেডিএসের মধ্যে। ভোটের ফল প্রকাশ হবে তিনদিন পর, ১৩ মে।












Click it and Unblock the Notifications