কর্নাটক বিধানসভা নির্বাচনের ফলাফল: দ্রুততম কভারেজের জন্য চোখ রাখুন ডেইলিহান্ট অ্যাপে
কর্নাটক বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে শনিবার, ১৩ মে। দক্ষিণের এই রাজ্যে এক দফায় ২২৪টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে ১০ মে, বুধবার। মোট প্রার্থী ছিলেন ২৬১৩ জন। তার মধ্যে ২৪২৭ জন পুরুষ, মহিলা প্রার্থী ছিলেন ১৮৪ জন ও দুজন অন্যান্য প্রার্থী ছিলেন।

মোট ২২৪ টি আসনের মধ্যে সবকটিতেই বিজেপি প্রার্থী দিয়েছে। ২২৩টি আসনে কংগ্রেস প্রার্থী দিয়েছে। জেডিএস ২০৭টি আসনে, আম আদমি পার্টি ২০৯টি আসনে, বিএসপি ১৩৩টি আসনে, সিপিএম ৪টি আসনে, জেডিইউ ৮টি আসনে প্রার্থী দিয়েছে। এছাড়াও নির্দল হিসাবে ৯১৮ জন ভোটে লড়ছেন।
এবছরে মোট স্বীকৃত ভোটারের সংখ্যা ৫ কোটি ৩১ লক্ষ ৩৩ হাজার ৫৪ জন। যার মধ্যে ১৬ লক্ষ নতুন ভোটার। এবারের ভোটে নির্বাচন কমিশন ভোট ফ্রম হোমের সুবিধা রেখেছে যাদের বয়স আশি বছরের বেশি, তাঁদের জন্য। এছাড়াও শারীরিক প্রতিবন্ধীদের জন্যও এই সুবিধা রাখা হয়েছে।
প্রতিবারের মতো এই নির্বাচনেও ডেইলিহান্টের তরফে এক্সক্লুসিভ কভারেজ থাকবে পাঠকদের জন্য। একনজরে দেখে নিন কী কী থাকছে পাঠকদের জন্য।
ভোটের ফলাফলের লাইভ আপডেট
ভোটের ফলাফলের এক্সক্লুসিভ বিশ্লেষণ
ভোটের সমস্ত পরিসংখ্যান, আসন ভিত্তিক ফলাফল
এই বারের ভোট ও আগের ভোটের ফলাফল ভিত্তিক তুলনা
সোশ্যাল মিডিয়ায় চলা সমস্ত প্রতিক্রিয়া, টুইটার ট্রেন্ডিং
ভোটের ভিডিও, মিম, ভাইরাল খবর সহ সমস্ত আঙ্গিকে পূর্ণাঙ্গ কভারেজ
কর্নাটক নির্বাচনের সমস্ত খবর পেতে তাই সকলে চোখ রাখুন শুধুমাত্র ডেইলিহান্ট অ্যাপে।












Click it and Unblock the Notifications