কর্নাটক নির্বাচনের ফলাফল ২০২৩: কংগ্রেসের জয়ের সমুদ্রে পিছলে পড়লেন শুধু এক ‘হেভিওয়েট’ই
কংগ্রেসের জয়ের সমুদ্রে পাড়ি জমিয়েচেন অনেকেই। ১৩৬টি বিধানসভা কেন্দ্রে জয় হাসিল করে চূড়ান্ত সাফল্য পেয়েছেন কংগ্রেস। বিজেপিকে দমিয়ে রাখা গিয়েছে ৬৪-তে। কিন্তু কংগ্রেসের এই জয়ের পথে এক হেভিওয়েটেরই মন খারাপ। বিজেপি ছেড়ে এসেও প্রাক্তন মুখ্যমন্ত্রী কাঙ্খিত জয়ের দেখা পেলেন না।
কংগ্রেস এবার বিপুল জয় পেয়েছে। তার মধ্যে হেভিওয়েট প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার বিপর্যস্ত হলেন তাঁর নিকটতম প্রতিদ্বন্বীা বিজেপি প্রার্থীর কাছে। কর্নাটক নির্বাচনের আগে তিনি বিজেপি ছেড়ে কংগ্রেসে চলে গিয়েছিলেন। তারপর থেকেই তিনি আলোচনার বিষয় হয়ে উঠেছিলেন।

শনিবার নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর থেকেই দেখা যায় কর্নাটকে কংগ্রেস বিপুল জয়ের পথে এগিয়ে চলেছে। কংগ্রেসের এই দুর্দান্ত পারফরম্যান্সেও হেভিওয়েট প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শাট্টারের পরাজয় চর্চার বিষয় হয়ে উঠেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টারের বিজেপি থেকে কংগ্রেসে গিয়েও জয় পেলেন না।
জগদীশ শেট্টার একজন বিশিষ্ট লিঙ্গায়েত নেতা। তিনি হুবলি-ধারওয়াদ থেকে ভোটে লড়েছিলেন। সেখানে ৩৪২৮৯ ভোটে বিজেপির মহেশ টেঙ্গিনাকাইয়ের কাছে তিনি পরাজিত হন। শেট্টার ছ-বারের বিধায়ক। বিজেপি তাঁকে ওই কেন্দ্রে টিকিট দিতে অস্বীকার করায় তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন।
তিনি অবশ্য জানান, বিজেপির সীমাহীন দুর্ব্যবহারের কারণেই বিজেপি ছেড়েছেন। তাঁকে দলে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছিলেন, মিস্টার শেট্টারের কংগ্রেসে যোগদানের ফলে কর্নাটকে বড়ো বিজয় লাভের পথে আরও একধাপ পা বাড়াল কংগ্রেস। তারপর তাঁকে হুবলি-ধারওয়াদ কেন্দ্রে প্রার্থী করেছিলেন।

প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টারের দলত্যাগের পর বিজেপি অবশ্য বলেছিল, শেট্টার যে কারণে বিজেপি ছাড়লেন, সেই অভিষন্ধি তাঁরপ পূরণ হবে না। তিনি জয় লাভে ব্যর্থ হবেন। প্রবীণ নেতার বিরুদ্ধে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরপ্পার গর্জে উঠেছিলেন। তিনি জানান, কর্নাটকের লিঙ্গায়ত নেতা শেট্টার ভুল করেছেন বিজেপি ছেড়ে।
ইয়েদুরাপ্পা বলেছিলেন, "আমরা তাঁকে রাজ্যসভার সদস্যপদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা তাঁকে কেন্দ্রের মন্ত্রী করারও বার্তা দিয়েছিলাম। অমিত শাহ নিজে শেট্টারের সঙ্গে কথা বলেছেন। আমি মনে করি তিনি দল ছেড়ে ভুল করেছেন। আমরা প্রায় প্রতিবারই তাঁকে আন্তরিকভাবে সমর্থন করেছি। কিন্তু এবার তাঁকে সমর্থন করতে পারলান না।
কর্নাটক বিধানসভা নির্বাচনে ২২৪ আসনের মধ্যে কংগ্রেস এবার ১৩৬টি আসনে জয়ী হয়েছে। বিজেপির দখলে গিয়েছে ৬৪টি আসন। আর জেডিএস পেয়েছে ২০টি আসন। অন্যান্যরা চারটি আসনে জয়লাভ করেছে। একক সংখ্যাগরিষ্ঠ দল কংগ্রেসের কাছে বিষাদের খবর একটাই শাট্টারের পরাজয়।












Click it and Unblock the Notifications