karnataka election: কর্নাটকের নির্বাচনী ফল ত্রিশঙ্কু হলে কী হবে পরিস্থিতি, কংগ্রেস না বিজেপি কার পাল্লা ভারী
কর্নাটকে জনমত সমীক্ষা ও বুথ ফেরত সমীক্ষা এগিয়ে রয়েছে কংগ্রেস। অনেক সমীক্ষক সংস্থাই কংগ্রেসকে বৃহত্তম দল করে ত্রিশঙ্কু বিধানসভা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে। এখন সেটাই যদি সত্যি হয় কী হবে কর্নাটকের অবস্থা, তা নিয়েই চর্চা চলছে রাজনৈতিক মহলে।
কর্নাটকে ত্রিশঙ্কু হওয়া মানে গতবারের মতো পরিস্থিতি তৈরি হবে। শুরু হবে টানাপোড়েন। কে গড়বে সরকার। কর্নাটর ত্রিশঙ্কু হলে জেডিএস হবে কিংমেকার তা বলাই যায়। জেডিএস কোন দিকে যাবে, কাকে সমর্থন করবে, তা নিয়ে নানা খেলা শুরু হয়ে যাবে।

সম্ভাবনা এক, গতবারের মতো জেডিএস কংগ্রেসকে সমর্থন করল। তার ফলে কংগ্রেস-জেডিএসের সরকার হল গতবারের মতো। তা যদি হয়, ২০২৪-এর নির্বাচনের আগে ফের জোট-বার্তা দেওয়া যাবে বিজেপিকে। বিজেপিতে ঠেকাতে যে কংগ্রেস ও অন্যা্ন্য বিরোধী দলগুলি এক হয়ে চলতে রাজি তাও দেখানো যাবে।
কিন্তু এই পথে কাঁটাও রয়েছে। কেননা গতবারের জেডিএস-কংগ্রেস জোট সরকারের অভিজ্ঞতা তিক্ত। বিজেপিকে ঠেকাতে জেডিএসের কুমারস্বামীকে মুখ্যমন্ত্রী পদ ছেড়েছিল কংগ্রেস। কিন্তু বিজেপি ভাঙনের খেলায় সেই সরকারকে ভাঙার পর থেকে কংগ্রেস-জেডিএসের সম্পর্কে আদৌ ভালো নয়।
এই অবস্থায় দ্বিতীয় সম্ভাবনা, জেডিএস কি বিজেপিকে সমর্থন করতে পারবে? বিজেপি কি জেডিএসের সমর্থন নিয়ে কংগ্রেসকে আটকাবে সেক্ষেত্রে, তা নিয়েও প্রশ্ন থেকে যায়। যদি জেডিএস বিজেপির সঙ্গে জোট করে সরকার গড়ে, তবে বিজেপি বিরোধীদের বার্তা দিয়ে পারবে ২০২৪-এর আগে। সেক্ষেত্রে বড়ো ধাক্কা খাবে ২০২৪-এ বিজেপি বিরোধী মহাজোট গড়ার স্বপ্ন। বিজেপি সেই লক্ষ্যে জেডিএসের হাত ধরতেও পারে।

আর তৃতীয় সম্ভাবনা হল ম্যাজিক ফিগার ছুঁতে বিরোধী দলকে ভাঙানো। সেটা করতে সিদ্ধহস্ত বিজেপি। কংগ্রেস এক্ষেত্রে ততটা ফলপ্রসূ হবে না। তবে কংগ্রেস যদি ম্যাজিক ফিগারের খুব কাছে থাকে, তবে নির্দল বা জেডিএসর কোনো সমর্থমন আসতে পারে। জেডিএস সেক্ষেত্রে কংগ্রেসকে বাইরে থেকেও সমর্থন করতে পারে।
তবে যে সরকারই হোক, তার স্থায়িত্ব কতখানি তা নিয়ে আশঙ্কা থাকবে। বিশেষ করে বিজেপি বিরোধী সরকার হলে, তার স্থায়িত্বের সম্ভাবনা কম। আর বিজেপির নেতৃ্ত্বাধীন সরকার হলে ভাঙনের সম্ভাবনা কম। কেননা কংগ্রেস বা জেডিএস বিজেপিকে ভাঙাতে পারবে না সে অর্থে।

কংগ্রেস এখন থেকেই আশঙ্কা করছে বিজেপি তাদের দল ভাঙানোর চেষ্টা করবে। তাই আগে থেকে সতর্ক তারা। খুব সাবধানে তারা এগোতে চাইছে। কেননা কংগ্রেসের এবার লক্ষ্য কর্নাটকে সরকার গড়া। যদি সংখ্যাগরিষ্ঠতা হয়, তাহলে তো কথাই নেই। ত্রিশঙ্কু হলেও কংগ্রেস চেষ্টা করবে। সে জন্য সবার আগে নিজেদের সঙ্ঘবদ্ধ রাখারই পরিকল্পনা কংগ্রেসের।
কর্নাটকে মোট ২২৪টি আসন। অর্থাৎ ম্যাজিক ফিগার ১১৩। কর্নাটকের বিধানসভা নির্বাচনে ২০১৮-য় বৃহত্তম দল হয়েছিল বিজেপি। তারা ১০৪টি আসনে জয় পেয়েছিল। কংগ্রেস জিতেছিল ৮০টি আসনে। আর জেডিএস জয়ী হয়েছিল ৩৭টিতে। অন্যান্যরা পেয়েছিল তিনটি আসন। এই অবস্থায় কংগ্রেস ও জেডিএস জোট সরকার গড়লেও পরবর্তী সময়ে সেই সরকার ফেলে বিজেপি সরকার গড়ে কর্নাটকে।












Click it and Unblock the Notifications