Karnataka Election Results 2023: কংগ্রেস বা বিজেপি কেউ চাইছে না জেডিএসকে! ত্রিশঙ্কু হলে কী উপায়

জনমত সমীক্ষা ও বুথ ফেরত সমীক্ষায় আভাস মিলেছে কর্নাটকে ত্রিশঙ্কু ফলাফল হওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে কী হবে উপায়? কোন পথে সরকার হবে কর্নাটকে। কারণ বিজেপি ও কংগ্রেস কেউই জেডিএসকে সঙ্গী করতে চাইছে না কর্নাটক সরকারের। ফলে গণতান্ত্রিক পথে কী উপায় হতে পারে সরকার গঠনের?

কংগ্রেস বা বিজেপি জোটে যেতে রাজি নয় জেডিএসের সঙ্গে। জেডিএসের নানা বায়নাক্কা তারা আমল দিতে চাইছে না কেউই। কিন্তু বুথ ফেরত সমীক্ষার ফলের বেশিরভাগই যেভাবে ত্রিশঙ্কু ফলাফলের আভাস দিয়েছে, তা সত্যি হলে কর্নাটকে কোন পথে এগোবে বিজেপি বা কংগ্রেস?

Karnataka Election Results 2023

রাজনৈতিক মহল বলছে, কর্নাটকে ত্রিশঙ্কু হওয়া মানে গতবারের মতো পরিস্থিতি তৈরি হবে। প্রথম থেকেই শুরু হবে সরকার গঠন নিয়ে টানাপোড়েন। নিয়মতো বৃহত্তম দলকে আগে সরকার গড়তে ডাকবেন রাজ্যপাল। সেই দল অস্বীকার করলে বা আস্থা অর্জন করতে না পারলে দ্বিতীয় বৃহত্তম দলকে ডাকা হবে।

কর্নাটকের নির্বাচনী ফলাফল ত্রিশঙ্কু হলে জেডিএস হবে কিংমেকার, তা বলাই যায়। সেই জেডিএসকে সঙ্গী করা নিয়েই এখন যাবতীয় সমস্যা। সাধারণভাবে বলা যায়, ত্রিশঙ্কু হলে কংগ্রেস ও জেডিএস বিজেপি বিরোধী সরকার গড়বে এটাই স্বাভাবিক। গতবারেও তা হয়েছিল। আর জেডিএস বরাবর বিজেপি বিরোধী।

Karnataka Election Results 2023

কিন্তু কংগ্রেস পূর্ব অভিজ্ঞতা থেকে জেডিএসের সঙ্গে সংসার করতে চাইছে না। জেডিএসের সঙ্গে জোট সরকারে অনীহা বিজেপিরও। এই অবস্থায় বিকল্প কী হতে পারে তা নিয়েই জল্পনা। তবে কি প্রথম থেকেই দল ভাঙানোর খেলাই হবে সরকার গড়ার সোপান? জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

ম্যাজিক ফিগার ছুঁতে বিরোধী দলকে ভাঙাতে সিদ্ধহস্ত বিজেপি। কংগ্রেস এক্ষেত্রে ততটা সাউন্ড নয়। কংগ্রেস যদি ম্যাজিক ফিগারের খুব কাছে থাকে, তবে নির্দল বা জেডিএসর কোনো সমর্থমন আসতে পারে। জেডিএস সেক্ষেত্রে কংগ্রেসকে বাইরে থেকেও সমর্থন করতে পারে। কিন্তু ত্রিশঙ্কু হলে বিজেপির পোয়াবারো, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল!

Karnataka Election Results 2023

সেক্ষেত্রে যে সরকারই হোক, তার স্থায়িত্ব কতখানি তা নিয়ে আশঙ্কা থাকবে। বিশেষ করে বিজেপি বিরোধী সরকার হলে, তার স্থায়িত্বের সম্ভাবনা কম। তবে বিজেপির নেতৃ্ত্বাধীন সরকার হলে ভাঙনের সম্ভাবনা কম। কেননা কংগ্রেস বা জেডিএস বিজেপিকে ভাঙাতে পারবে না সে অর্থে।

কংগ্রেস এখন থেকেই আশঙ্কা করছে বিজেপি তাদের দল ভাঙানোর চেষ্টা করবে। তাই আগে থেকে সতর্ক তারা। খুব সাবধানে তারা এগোতে চাইছে। কেননা কংগ্রেসের এবার লক্ষ্য কর্নাটকে সরকার গড়া। যদি সংখ্যাগরিষ্ঠতা হয়, তাহলে তো কথাই নেই। ত্রিশঙ্কু হলেও কংগ্রেস চেষ্টা করবে। সে জন্য সবার আগে নিজেদের সঙ্ঘবদ্ধ রাখারই পরিকল্পনা কংগ্রেসের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+